১০ দিন পর ১৭০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার তিন বছরের চেতনা, শেষ রক্ষা হল না

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: সব চেষ্টা ব্যর্থ। টানা ১০ দিনের মাথায় নানা চেষ্টার পরে বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ১৭০ ফুট গভীর কুয়ো থেকে তিন বছরের শিশু চেতনাকে উদ্ধার করতে সফল হয়েছিলেন র‍্যাট হোল খননকারীরা। কুয়ো থেকে উদ্ধারের পরেই এক রত্তি শিশুর নিস্তেজ দেহে প্রাণের সঞ্চার রয়েছে এমন আশা নিয়ে অ্যাম্বুলান্সে চাপিয়ে যুদ্ধকালীন ত‍ৎপরতায় নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানকার চিকি‍ৎসকরা জানিয়ে দেন, চেতনা আর বেঁচে নেই। আর ওই খবর শোনার পরেই শোকে ভেঙে পড়েছেন এক রত্তি শিশুর বাবা-মা থেকে শুরু করে উদ্ধারের কাজে নিয়োজিত থাকা র‍্যাট হোল খননকারীরা।

গত বছরের ২৩ ডিসেম্বর দুপুরে নিজেদের চাষের জমিতে খেলতে খেলতে ৭০০ ফুট গভীর ওই কুয়োয় পড়ে যায় রাজস্থানের কোটপুতলি-বেহরুর জেলার বড়িয়ালি ধানির  বাসিন্দা তিন বছরের চেতনা। প্রথমে সে কুয়োর ১৫ ফুট গভীরে আটকে ছিল। কিন্তু বিপত্তি ঘটে উদ্ধারের সময়ে। পরিবারের লোকেরা তাকে টেনে বার করার চেষ্টা করতে গেলে উল্টে আরও ১৫০ ফুট গভীরে পড়ে যায় ছোট্ট চেতনা। আর ওই খবর শোনার পরেই স্থানীয় প্রশাসনের তরফ থেকে শুরু হয় উদ্ধার কার্য। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষজ্ঞরা প্রথমে উদ্ধারকার্যে হাত লাগিয়েছিলেন। কিন্তু লাগাতার সাত দিন সব রকম চেষ্টা করে ব্যর্থ হন। গভীর কুয়োতে এমন বেকায়দায় ফেঁসেছিল চেতনা যে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাধ্য হয়েই নিষিদ্ধ র‍্যাট হোল খননকারীদের তলব করেছিল রাজস্থান সরকার। ছোট্ট চেতনাকে উদ্ধার করতে যুদ্ধকালীন ত‍ৎপরতায় কাজ শুরু করে দিয়েছিলেন র‍্যাট হোল খননকারীরা। কিন্তু প্রতিকুল আবহাওয়া বার বার উদ্ধারকার্যে বাধার সৃষ্টি করেছে। অকাল বৃষ্টির কারণে উদ্ধারকার্য থমকে গিয়েছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই চেতনার বেঁচে থাকার ক্ষীণ আশা মিলিয়ে যেতে থাকে। যদিও উদ্ধারকার্যে থাকা র‍্যাট হোল খননকারীরা হাল ছাড়েননি।

গত ১০ দিন ধরে চেতনার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছিল গ্রামবাসীদের। কার্যত নাওয়া-খাওয়া ভুলে অনেকেই ওই কুয়োর কাছে ভিড় করেছিলেন। সকলের মনে ঘুরছিল একটাই প্রশ্ন, ‘বাঁচবে তো এক রত্তি মেয়েটা?’ শুধু ওই গ্রামের লোকেদের নয় গোটা দেশের নজর ছিল উদ্ধারকাজের দিকে। এদিন সকালেই উদ্ধারকারী দলের সদস্যেরা পৌঁছে গিয়েছিল চেতনার কাছে। সন্ধ্যায় ওই শিশুকে কুয়োর বাইরে বার করে আনেন তাঁরা। উদ্ধারের পরে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় কোটপুতলির বিডিএম হাসপাতালে। কিন্তু চিকি‍ৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন, চেতনা আর নেই। ইতিমধ্যেই চেতনার অস্বাভাবিক মৃত্যুর কারণ সন্ধানে ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে।

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের