অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরু থেকেই চর্চায় ছিল অযোধ্যার রাম মন্দির। নেপথ্যে ছিল অনুদান চুরি নিয়ে বিতর্ক।  সেই সব দূরে সরিয়ে অযোধ্যার রাম মন্দির পরিচালনায় বড় পদক্ষেপ নিল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। পাঁচ হাজারের বেশি আবেদনকারীর এক দীর্ঘ তালিকা থেকে ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’র প্রথম সিইও বা মুখ্য কার্যনির্বাহী হিসেবে বেছে নেওয়া হল এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্রকে। 

জানা গিয়েছে, অযোধ্যার মণিরামদাস ছাউনিতে ট্রাস্টের বৈঠকে সর্বসম্মতভাবে জিতেন্দ্র মিশ্রের নাম অনুমোদন করা হয়। দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ার পর তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।  প্রাথমিকভাবে ৫,৫৮৫টি আবেদন জমা পড়েছিল। এরপর AI-ভিত্তিক স্ক্রিনিং, ম্যানুয়াল মূল্যায়ন, ভার্চুয়াল ইন্টারঅ্যাকশন এবং চূড়ান্ত সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হয় প্রার্থীদের। ট্রাস্টের সচিব সমীর পান্ডা বলেছিলেন যে, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন একটি প্রতিষ্ঠানের প্রধান হওয়ার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, ব্যবস্থাপনাগত দক্ষতা, সততা এবং দূরদৃষ্টির উপর ভিত্তি করে একটি মূল্যায়নের পর প্যানেলটি  তিনজন যোগ্য ও পেশাদারের নাম সুপারিশ করেছে।  রাম মন্দির প্রকল্পের কাজ ও সংশ্লিষ্ট পরিকাঠামো ক্রমশ বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাস্টের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই প্রথম পূর্ণকালীন CEO নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সিইও নির্বাচন প্রক্রিয়ায় ৬০০ নম্বরের পরিক্ষা নেওয়া হয় বলে জানা গিয়েছে। ৫,৫৮৫টি আবেদনের মধ্যে ৩,৫৭৭ জন প্রার্থী প্রাথমিক মূল্যায়নে অংশ নিয়েছিলেন। যারা ৪৭০ বা তার বেশি নম্বর পেয়েছিলেন, তাদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। সেখান থেকে ১০৮ জন আবেদনকারীর সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকার হয়। চূড়ান্ত পর্বে ১১ ও ১২ অগস্ট অযোধ্যায় ১৬ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। 

আরও পড়ুন: মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

প্রাক্তন বায়ুসেনার এই কর্তা ভারতীয় বিমান বাহিনীতে বেশ কয়েকটি কমান্ডিং পদে ছিলেন এবং অপারেশন সিঁদুরের সময় ওয়েস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন। তাঁর উপর মন্দিরের ব্যবস্থাপনা এবং আর্থিক  বিষয়কে শক্তিশালী করার গুরুদায়িত্ব  থাকবে। 

 

 

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির