মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার পরিবহণ পরিকাঠামোর আধুনিকীকরণ এবং শহরে ট্রাম পরিষেবা ফেরানোর উদ্যোগ নিয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার পরিবহণ ভবনে কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে বৈঠকে শহরের পরিবহণ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী জানান, কলকাতায় ট্রাম পরিষেবা ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটস ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু করেছে। ট্রাম পরিষেবাকে কীভাবে আরও আধুনিক, কার্যকর এবং সময়োপযোগী করা যায়, পাশাপাশি ভবিষ্যতে ট্রামের চলাচলের পরিসর কীভাবে বাড়ানো সম্ভব, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়া সফরের সময় সে দেশের পরিবহণ ব্যবস্থার বিভিন্ন দিক দেখেছিলেন মন্ত্রী। পশ্চিমবঙ্গের পরিবহণ পরিকাঠামো উন্নয়নে অস্ট্রেলিয়ার উপযুক্ত অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। পাল্টা কলকাতার পরিবহণ পরিকাঠামো উন্নয়নে অস্ট্রেলিয়ার উপযুক্ত অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। পাল্টা কলকাতার পরিবহণ পরিকাঠামো উন্নয়নে অস্ট্রেলিয়ার সংস্থাগুলির অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন বার্নার্ড লিঞ্চ। অস্ট্রেলীয় সংস্থাগুলিকে পরিবহণ দফতরের বিভিন্ন দরপত্রে অংশ নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী। তবে সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই সেই অংশগ্রহণ করতে হবে বলে স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুনঃ শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

প্রসঙ্গত, মেলবোর্নের ট্রাম ব্যবস্থা আন্তর্জাতিক ভাবেই জনপ্রিয়। কলকাতা ও মেলবোর্নের ট্রামপ্রেমীদের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগও রয়েছে। এবার সেই সম্পর্কের সূত্র ধরেই কলকাতার ট্রাম পরিষেবার আধুনিকীকরণে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা