আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Karnataka Cabinet: নাম বদলের পথে হাঁটল কংগ্রেস সরকার, রামানগর হল বেঙ্গালুরু দক্ষিণ

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের দেখানোর পথে হাটল কংগ্রেস শাসিত কর্ণাটক।  রামানগরের নাম বদলে রাখা হল বেঙ্গালুরু দক্ষিণ। শুক্রবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী এইচ কে পাতিল বলেন, ‘ রামানগরের মানুষ এবং নির্বাচিত প্রতিনিধিদের কথা ভেবে এই নামবদলের সিদ্ধান্ত । বেঙ্গালুরুর নামের সঙ্গে সঙ্গতি রেখেই রাখা হয়েছে বেঙ্গালুরু দক্ষিণ।

মাগাদি, কনকপুরা, চান্নাপাটনা এবং হারোহাল্লি নিয়ে গঠিত  রামানগর। বেঙ্গালুরু থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই জেলা। জানা গিয়েছে, রামানগরের নামবদলের জন্য কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে প্রথম প্রস্তাব যায়। বলা বাহুল্য, এই জেলায় তিনি হলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।   আর সেই প্রস্তাবের ভিত্তিতেই মন্ত্রিসভায় বদল হল রামানগরের নাম।  

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, ‘শিবকুমারের নেতৃত্ব আমার সঙ্গে সাক্ষাৎ করে নাম বদলে প্রস্তাব দেয়। তারা বলেছিলেন, ওই এলাকার বাসিন্দারা চান রামানগরের নাম বেঙ্গালুরুর সঙ্গে সামঞ্জস্য রাখতে। আর তাই নামবদল করে রাখা হয় বেঙ্গালুরু দক্ষিণ।‘  তবে রামানগরের নাম ছাড়া অন্য কিছু বদল হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে দিয়েছেন মুখ্যমন্ত্রী।   বলা বাহুল্য, ২০০৭ সালে অগস্ট মাসে রামানগর জেলা হিসাবে প্রথম গঠিত হয়েছিল। সেইসময় বিজেপি জোট জেডি(এস)-র নেতা কুমারস্বামী ছিলেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ