রাম লালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন রণদীপ, ধনুশ, জ্যাকি

রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশরাম, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, তামিল সুপারস্টার ধনুশ হলেন সর্বশেষ তারকা, যাঁরা ২২ জানুয়ারি রামমন্দিরের 'প্রান প্রতিষ্ঠা' অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশবাসী এখন অপেক্ষায় ২২ জানুয়ারির জন্যে। ২২ জানুয়ারি ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে রাম লালার। ১৬ জানুয়ারি থেকেই অযোধ্যায় রামমন্দিরের পবিত্রকরণ অনুষ্ঠান শুরু হতে চলেছে। অনুষ্ঠানে প্রায় ৭০০০ বিশেষ অতিথির বন্দোবস্ত করা হয়েছে, এছাড়াও সেদিন মন্দির চত্বরে কয়েক লক্ষ দর্শনার্থীর ভিড় জমবে বলে অনুমান। ইতিমধ্যেই দর্শনার্থীরা বিভিন্ন রাজ্য থেকে রাম লালাকে দর্শনের জন্যে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস ২২ জানুয়ারি। বোঝাই যাচ্ছে, অযোধ্যার আলোতে আলোকিত হবে গোটা দেশ। এদিকে ভিআইপি গেস্টদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

যেখানে উপস্থিত থাকবেন বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, রজনীকান্ত, চিরঞ্জীবী-সহ একাধিক তারকাদের বাড়িতে গিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কতৃপক্ষরা আমন্ত্রণ জানিয়ে এসেছেন। গতকাল রণবীর-আলিয়ার বাড়ি গিয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়ে এসেছেন মন্দিরের সাধারণ সম্পাদক চম্পাত রাই। যে ছবিগুলি এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এছাড়াও এখনও শেষ হয়নি অতিথিদের আমন্ত্রণ জানানোর। রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশরাম, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, তামিল সুপারস্টার ধনুশ হলেন সর্বশেষ তারকা, যাঁরা ২২ জানুয়ারি রামমন্দিরের ‘প্রান প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷

রণদীপ হুডা-লিন লাইশরাম রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। রণদীপ নিজেই সোশ্যাল মিডিয়ায় এই কথা শেয়ার করেছেন। এছাড়াও ধনুশ, জ্যাকি শ্রফ এবং টাইগার শ্রফকে ৮ জানুয়ারী আমন্ত্রণ করা হয়েছে। তারা সকলেই অনুষ্ঠানে যোগ দেবেন। জানা গিয়েছে, রাজনীতিবিদ, বলিউড সেলিব্রিটি, ক্রিকেটার, শিল্পপতি এবং আরও অনেক কিছু সহ মন্দির ট্রাস্ট, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের আমন্ত্রিত তালিকায় ৭,০০০ জনেরও বেশি অতিথি রয়েছে৷ এছাড়াও বিখ্যাত টিভি সিরিয়াল ‘রামায়ণ’-এ ভগবান রাম এবং দেবী সীতার ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়াকেও অনুষ্ঠানে যোগ দেবেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২