রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে প্যারোলে মুক্ত ধর্ষক ‘বাবা’ রামরহিম

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতক: আগামী সোমবার ২২ জানুয়ারি অযোধ্যায় অসমাপ্ত রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর ওই প্রাণ প্রতিষ্ঠার আগেই শুক্রবার ফের ধর্ষক বাবাজি তথা ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে প্যারোলে মুক্তি দিল হরিয়ানার বিজেপি সরকার। এবার ৫০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়্বেছে খুন-ধর্ষণে সাজাপ্রাপ্ত কুখ্যাত লম্পট রাম রহিমকে। এ নিয়ে সাজা ঘোষণার পরে ৯ বার ধর্ষক বাবাজিকে মুক্তি দিল হরিয়ানার বিজেপি সরকার। খুন-ধর্ষণের মতো জঘন্য ঘটনায় অভিযুক্ত রাম রহিমকে বার বার প্যারোলে মুক্তি দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

নিজের আশ্রমে একাধিক তরুণীকে খুন, ধর্ষণ-সহ সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে বিদ্ধ ডেরা সচ্চা সৌদা রাম রহিম। ২০১৭ সালের অগস্ট মাসে পঞ্চকুল্লার বিশেষ সিবিআই আদালতের বিচারক ধর্ষক বাবাজিকে ওই সাজা শুনিয়েছিলেন। সাজাপ্রাপ্ত হয়ে হরিয়ানার সুনারিয়া জেলে ঠাঁই হয়েছে রাম রহিমের। কিন্তু বিজেপি ঘনিষ্ঠ হওয়ার দৌলতে কয়েক মাস অন্তর জেল থেকে বেরিয়ে বাইরের হাওয়া খাচ্ছেন ধর্ষক ও খুনি বাবাজি। প্রথমবার অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য  ২০২০ সালের ২৪ অক্টোবর একদিনের জন্য মুক্তি পেয়েছিলেন ডেরা সচ্চা সৌদা প্রধান। দ্বিতীয়বার মুক্তি পান ২০২১ সালের ২১ মে। সেবারও মাকে দেখতে যাওয়ার অছিলায় ছুটি পেয়েছিলেন। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি তৃতীয় বারের জন্য প্যারোলে মুক্তি পান রাম রহিম। ৩১ দিনের ছুটি মঞ্জুর হয়েছিল। ২০২২ সালের জুন মাসে তাকে ১ মাসের জন্য প্যারোলে মুক্তি দেয় হরিয়ানা সরকার। ওই বছরই অক্টোবর মাসে রাম রহিমকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেয় রাজ্য সরকার।

গত বছরের জানুয়ারি মাসে ফের ৪০ দিনের জন্য মুক্তি পান ধর্ষক বাবাজি। গত জুলাই মাসের ২০ তারিখে টানা এক মাসের জন্য ছুটি মঞ্জুর করা হয়েছিল। অর্থা‍ৎ গত বছর ৩৬৫ দিনের মধ্যে বিজেপি সরকারের বিশেষ সৌজন্যে ৯১ দিনই জেলের বাইরে আয়েশি জীবন কাটিয়েছেন কুখ্যাত ধর্ষক। প্রতি বছরই ঘনিষ্ঠ ধর্ষককে প্যারোলে মুক্তি দেওয়ার পিছনে মৌলিক অধিকারের কথা উল্লেখ করেছেন হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের