দুর্ঘটনার কবলে পড়া মুরগি ভর্তি ট্রাক লুঠ আগ্রায়

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাণ যায় যাক। কিন্তু সুযোগ যখন পাওয়া গিয়েছে তখন লুটেপুটে নেওয়ার প্রবৃত্তি অনেকেরই স্বাভাবিক প্রবণতা। বুধবার সেই মর্মান্তিক ছবিই ধরা পড়ল উত্তরপ্রদেশের আগ্রায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরালও হয়ে গিয়েছে।

ঠিক কী ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে। দেখা যাচ্ছে, ঘন কুয়াশায় ঢাকা আগ্রার এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার কবলে পডা বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেই গাড়িটির মধ্যে একটি ব্রয়লার মুরগিভর্তি ট্রাকও রয়েছে। সেই ট্রাক থেকে মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে সবাই। সবচেয়ে মর্মান্তিক বিষয়, এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছে। অথচ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে ভ্রুক্ষেপ নেই কারোর।ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুরগিগুলি চুরি করতে কেউ কেউ বস্তা নিয়ে এসেছেন, আবার কেউ কেউ মোটর সাইকেল নিয়ে এসেছেন। কিন্তু কে মারা গেল, কে বাঁচল, সেবিষয়ে কারো কোনও খেয়াল নেই।

জানা গিয়েছে, পরে অবশ্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে রাস্তা থেকে সরানোর জন্য ক্রেনও আনা হয়। কিন্তু দুর্ঘটনার কবলে পড়া গাড়ি থেকে যেভাবে অকাতরে মুরগি চুরি হয়েছে, ভিডিওতে সেই দৃশ্য অবাক হয়েছেন অনেকেই। জানা যাচ্ছে, মুরগি ভর্তি যে গাড়িতে লুটপাট চালানো হয়েছে, তাতে মুরগি ছিল ৫০০টি, যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ৫০ হাজার টাকা।

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের