সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক নয়, স্পষ্ট জানালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সঞ্চার সাথী অ্যাপ নিয়ে তুঙ্গে রয়েছে চর্চা। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি এই অ্যাপকে গুপ্তচর বৃত্তির জন্য তৈরি করা হয়েছে বলে তীব্র আক্রমণ শানিয়েছেন। এবার সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বক্তব্য স্পষ্ট করলেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে সঞ্চার সাথী অ্যাপ মোবাইল ইউজাররা চাইলে এই অ্যাপটি ডিলিট করতে পারেন। স্মার্টফোন নির্মাতাদের প্রতি ভারত সরকারের নির্দেশে যে গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ পেয়েছিল দেশ জুড়ে তার একদিন পর এই ঘোষণা করা হল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সিন্ধিয়া জানিয়েছেন, “যদি আপনি সঞ্চার সাথী অ্যাপ ফোনে রাখতে না চান, তাহলে ডিলিট করেও দিতে পারেন। এই অ্যাপ সম্পূর্ণরূপে ঐচ্ছিক।” তাঁর আরও সংযোজন, ” এই অ্যাপটিকে সকলের সঙ্গে পরিচয় করানো আমাদের কর্তব্য। কিন্তু সঞ্চার সাথী অ্যাপ ফোনে রাখা বা না রাখা সম্পূর্ণভাবে ইউজারদের উপর নির্ভর করবে।”  সোমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ শশাঙ্ক মণি ত্রিপাঠি টেলিযোগাযোগ বিভাগের (ডিওটি) মোবাইল ফোনে সঞ্চার সাথী অ্যাপ আগে থেকে ইনস্টল করার বাধ্যতামূলক পদক্ষেপকে সমর্থন করে বলেছিলেন, এটি নিরাপত্তার বিষয়টিকে অনেক বেশি আটসাঁট করবে।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জোর দিয়ে বলেছেন যে সাইবার নিরাপত্তা অ্যাপটিতে কোনও গুপ্তচরবৃত্তি বা কল পর্যবেক্ষণের প্রয়োজন নেই। সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, সিন্ধিয়া জোর দিয়ে বলেছেন যে সঞ্চার সাথী অ্যাপ চাইলে যে কোনও সময় ডিলিট করে দেওয়া সম্ভব। মোবাইল ইউজার যদিও নিজে এই অ্যাপটি অ্যাক্টিভ করেন তবেই এটি কাজ করবে। টেলিযোগাযোগ বিভাগের নির্মাতাদের নির্দেশে বিশেষভাবে বলা হয়েছিল যে অ্যাপটির কার্যকারিতা সীমাবদ্ধ করা উচিত নয়। তবুও সিন্ধিয়ার এই বক্তব্যে মানুষ সন্দীহান।

২০২৫ সালের জানুয়ারি মাসে চালু হওয়া সঞ্চার সাথী অ্যাপটি বিভিন্ন সুবিধা প্রদান করে। এর মধ্যে রয়েছে চুরি যাওয়া ফোন ব্লক করা, আপনার নামে মোবাইল কানেকশন রয়েছে কিনা তা পরীক্ষা করা, জালিয়াতি সন্দেহ দেখা দিলে তা রিপোর্ট করা।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর