হেমন্ত সোরেনের জামিন আর্জি মামলায় ইডির জবাব তলব সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবৈধ জমি বন্টনের অভিযোগে ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন নিয়ে ইডির জবাব তলব করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ আগামী সোমবারের (২০ মে) মধ্যে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অবস্থান জানাতে বলেছে। আগামী ২১ মে গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি হবে।

গত ৩১ জানুয়ারি অবৈধ জমি বন্টন মামলায় জড়িত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। সেই থেকে রাঁচির বিরসা মুণ্ডা জেলে বন্দি রয়েছেন। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে নিম্ন আদালত এবং ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোরেন। যদিও তাঁর সেই আর্জি খারিজ হয়ে যায়। এর পরেই লোকসভা ভোটে দলের হয়ে প্রচার করার জন্য অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এদিন মামলার শুনানিতে হেমন্তের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘ঝাড়খণ্ডে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শুরু হয়েছে। ইতিমধ্যেই চার আসনে ভোট হয়েছে। সোমবার আরও তিন আসনে ভোট রয়েছে। দলীয় প্রার্থীদের জন্য প্রচার চালাতে আমার মক্কেলকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হোক। অনতিবিলম্বে অন্তর্বতী জামিন মঞ্জুর করা না হলে ভোট শেষ হয়ে যাবে। জামিন মঞ্জুর হলে সেক্ষেত্রে ১ জুন শেষ দফার ভোটের পরের দিন আত্মসমর্পণ করবেন।’ যে মামলায় গ্রেফতার করা হয়েছে তাতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি করেন সিব্বল।

সারার ফোনে ক্রিকেটারদের গোপন মেসেজ! চ্যাট দেখে চাঞ্চল্যকর মন্তব্য সহবাগের

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

বাড়িতে সবজি শেষ? মাত্র ১০ মিনিটে বানান রাজস্থানি ‘বেসনের ঘেসেলা’

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি