দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালেগাঁও বিস্ফোরণে ব্যবহৃত স্কুটার প্রজ্ঞাসিং ঠাকুরের, অস্বস্তিতে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, মালেগাঁও (নাসিক): মালেগাঁও বিস্ফোরণে (Malegaon blast) ব্যবহৃত স্কুটার প্রজ্ঞাসিং ঠাকুরের। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট ফরেন্সিক বিশেষজ্ঞদের (forensic expert)। তাদের এই রিপোর্টে রীতিমতো অস্বস্তিতে বিজেপি (BJP)। রিপোর্টে বলা হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে একটি স্কুটার (scooter) উদ্ধার হয়। স্কুটারের রেজিস্ট্রেশন কার নামে, তা খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, স্কুটারের মালিক প্রজ্ঞাসিং ঠাকুর।

আদালতে এই মামলার শুনানিতে এক ফরেন্সিক এক্সপার্ট (forensic expert) জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একটি স্কুটার সেখানে পড়ে রয়েছে। স্কুটারের জ্বালানি ট্যাঙ্ক, সিট কভার,  ঝলসে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় স্কুটারের (scooter) যন্ত্রপাতি ছিটকে পড়ে রয়েছে। ঘটনাস্থলের পাশে থাকা বেশ কয়েকটি দু-চাকার (two-wheeler) যানও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়া দু-চাকার যানের মধ্যে রয়েছে হুন্ডা ইউনিক্রন এবং একটি বাইসাইকেল।

মালেগাঁও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দু-চাকার যানগুলিকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। মামলার শুনানি চলাকালীন আদালতে হাজির প্রত্যক্ষদর্শীরা (witness) সেই সব দু-চাকার যান দেখতে চলে যান। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন আইনজীবী, বিশেষ আদালতের বিচারপতি (special judge), আদালতের কর্মী। তাদের মধ্যে ছিলেন অভিযুক্তরাও (accused) । বাইকটি চিহ্নিত করেন বিস্ফোরণের এক প্রত্যক্ষদর্শী।

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ের (Malegaon) ভিকু চকে বিস্ফোরণে প্রাণ হারান ছয়জন। ঘটনায় জখম হন শতাধিক। বিস্ফোরণের তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয় মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখাকে। নানা প্রান্ত থেকে দাবি ওঠে তদন্তের দায়িত্ব এনআইএ-য়ের (NIA) হাতে তুলে দেওয়ার। একপ্রকার চাপে পড়ে মহারাষ্ট্র সরকার তদন্ত এনআইয়ের হাতে তুলে দেয়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ