চোর সন্দেহে মা-মেয়েকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে বেধড়ক মার নিরাপত্তারক্ষীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলা এবং নাবালিকাকে নৃশংসভাবে মারধর করছে দুই নিরাপত্তারক্ষী- সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। আর ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরা ফুঁসছেন রাগে। ঘটনাটি ঘটেছে সুরাটের সর্দার মার্কেটে।

এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেছেন নিখিল চাভদা। আর এই ভিডিওর দৃশ্য প্রকাশ্যে আসার পরে শিউড়ে উঠছেন নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি খালি গায়ে এক নাবালিকার চুল ধরে টেনে নিয়ে আসছে। তারপর পেটে লাথি মারছে। কিশোরী বারবার ছেড়ে দেওয়ার জন্য কাতর আর্জি জানাচ্ছে। ভিডিওর এখানেই শেষ নয়।

আর একজন রক্ষীকে দেখা যাচ্ছে অন্য এক মহিলার চুল ধরে টেনে নিয়ে জনসমক্ষে মোটা লাঠি দিয়ে মারছে। চাভদা ভিডিওটির ক্যাপশন দিয়েছেন: “সুরাটে সবজি চুরির অভিযোগে সর্দার মার্কেটের বাইরে মহিলাদের পশুর মতো মারধর করা হচ্ছে।”

নাবালিকা ও মহিলা সম্পর্কে মা ও মেয়ে। বাড়িতে খাবার তৈরি করার জন্য পাইকারি বাজার থেকে ফেলে দেওয়া সবজি তুলছিল তারা, এমনটাই জানা গিয়েছে। তখনই নিরাপত্তারক্ষীরা দুজনকে দেখতে পায়। তারপরেই নিরাপত্তারক্ষীরা তাদের নৃশংসভাবে আক্রমণ শুরু করে। এমনকি মা ও মেয়ে যা সবজি সংগ্রহ করেছিল তাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

প্রতিবেদন অনুসারে, রক্ষীরা সবজি বিক্রেতাদের নির্দেশেই কাজ করছিল। এই সব বেঁচে যাওয়া সবজি সাধারণত রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুডের দোকানগুলিতে কম দামে বিক্রি করেন সবজি বিক্রেতারা। তাই অন্যদের বিনা পয়সায় সেগুলি দিতে প্রবল আপত্তি।

ভিডিওটি ভাইরাল হতেই ফুঁসে ওঠে জনসাধারণ। তারপরেই পুনে থানায় অনিল তিওয়ারি এবং আদিত্যসিং রাজেশসিং নামে ওই দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে তাঁদের গ্রেফতারও করা হয়।

 

সবজি বাজারে মহিলা এবং তাঁর নাবালিকা মেয়ের সঙ্গে মহিলার স্বামীও গিয়েছিল। বাদানুবাদ শুরু হলে নিরাপত্তারক্ষীদের গায়ে হাত তুলেছিল সে। তাই উভয় পক্ষের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের সভাধিপতি হলেন দীপালি বালা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের