‘মানহানি মামলার সাজা বড্ড বেশি’, রাহুলের পাশে দাঁড়ালেন প্রশান্ত কিশোর

প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদ পদ খারিজ নিয়ে বিজেপি নেতৃত্বের উদারতা দেখানোর দরকার ছিল বলেও মনে করেন তিনি।  

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘মোদি’ মন্তব্য নিয়ে রাহুল গান্ধিকে সুরাত আদালত যে সাজা দিয়েছে তা বড্ড বেশি বলেই মনে করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদ পদ খারিজ নিয়ে বিজেপি নেতৃত্বের উদারতা দেখানোর দরকার ছিল বলেও মনে করেন তিনি।  

‘জন সুরাজ’ যাত্রায় গত কয়েকদিন ধরেই বিহারে চক্কর কাটছেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা ও দেশের অন্যতম সেরা ভোটকুশলী। পটনায় শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর বলেন, ‘আমি আইন বিশেষজ্ঞ নই। তবুও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মানহানি মামলায় রাহুল গান্ধিকে যে সাজা দেওয়া হয়েছে তা বড্ড বেশি। এতটা কঠোর শাস্তির প্রয়োজন ছিল না। ভোটের সময়ে অনেক নেতাই প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে গরম বক্তৃতা দেন। রাহুল কোনও প্রথম উদাহরণ তৈরি করেননি। কিংবা রাহুলের সাজার ফলেই এমন ধরনের মন্তব্যের ইতি ঘটবে বলে মনে করার কোনও কারণ নেই।’

রাহুলের সাংসদপদ খারিজ নিয়ে বিজেপি নেতৃত্বের বড় মনের পরিচয় দেওয়া উচিত ছিল বলেও মনে করেন এক সময়ে পদ্ম শিবিরের সঙ্গে জড়িত ভোট কুশলী। তাঁর কথায়, ‘বিজেপি নেতারা রাহুলের সাংসদপদ খারিজ নিয়ে যে সাফাই দিচ্ছেন তা মোটেও সঠিক নয়। আমি বলব, আজকের বিজেপি নেতারা তাঁদেরই দলের প্রয়াত নেতা অটলবিহারী বাজপেয়ীর কথা স্মরণ করুন। প্রয়াত প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ছোট মন নিয়ে কেউ কখনও বড় হতে পারে না।’ রাহুল গান্ধির বিরুদ্ধে আদালতের সাজা এবং লোকসভার সদস্যপদ খারিজ নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা যে অবস্থান নিয়েছেন তারও সমালোচনা করেছেন দেশের সেরা ভোট কুশলী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে দিয়ে আর সাংবাদিক সম্মেলন করে কিছু হবে না। মানুষের দরজায়-দরজায় পৌঁছতে হবে। আর তা না করতে পারলে বিজেপির বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করা যাবে না।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা