ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বন্ধু’ ভারতের কাছে নয়, ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, যেহেতু তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের নগর মন্ত্রী, তাই বোনঝির দেশেই আপাতত ঠাঁই নেওযার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী। তবে শেখ হাসিনার বোন শেখ রেহানার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই। কেননা, তিনি ব্রিটেনের নাগরিক।

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনীর চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সোমবার দুপুরে বায়ু সেনার কপ্টারেই ঢাকা ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। বাংলাদেশ বায়ু সেনার হয়ে কপ্টারটি চালানোর দায়িত্ব পেয়েছেন  এয়ার কমোডর আব্বাস। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য। সূত্রের দাবি, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান তাঁকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার জন্য পৌনে এক ঘন্টা সময় বেঁধে দেন। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে বার্তা দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি।

সূত্রের খবর, দেশের সেনাপ্রধান ইস্তফা ও দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়ার পরেই দিল্লির শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ করেছিলেন শেখ হাসিনা। তাঁকে উদ্ধারের জন্য বিশেষ বিমান পাঠানোর আর্জি জানিয়েছিলেন বান্ধব মোদি সরকারের কাছে। কিন্তু দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়, ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না। আগে তাঁকে যে কোনও উপায়ে ভারতের মাটিতে পৌঁছতে হবে। তার পর সেখান থেকে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত আসার কোনও উপায় না থাকায় শেখ হাসিনাকে বহনকারী বামলাদেশ বায়ু সেনার হেলিকপ্টার প্রথমে ত্রিপুরার রাজধানী আগরতলায় অবতরণ সেখান থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিশেষ বিমানে গাজিয়াবাদের বায়ু সেনা ঘাঁটিতে উড়িয়ে আনা হয়।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা