পঞ্জাবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খতম সিধু মুসেওয়ালার খুনে জড়িত দুই গ্যাংস্টার

পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: টানা চার ঘন্টা ধরে চলা বন্দুকযুদ্ধে গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) খুনে জড়িত কুখ্যাত গ্যাংস্টার জগরুপ সিং রোপা (Jagroop Singh Roopa) ও  মনপ্রীত সিং ওরফে মান্নু কুসার (Manpreet Singh alias Mannu Kussa) খতম করল পুলিশ। ওই দুই গ্যাংস্টারের সঙ্গে আরও দুই কুখ্যাত দুষ্কৃতীকে নিকেশ করেছে পঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স। বন্দুকযুদ্ধে গুরুতর জখম হয়েছেন তিন পুলিশ কর্মীও। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিন সকালে পঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের শীর্ষ আধিকারিকরা জানতে পারেন, অমৃতসর থেকে ২০ কিলোমিটার দূরের বাখনা গ্রামের একটি বাড়িতে ডেরা বেঁধেছে দুই কুখ্যাত গ্যাংস্টার জগরুপ সিং রোপা ও মনপ্রীত সিং ওরফে মান্নু কুসা। গত ২৯ মে পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসাওয়ালার উপরে প্রাণঘাতী হামলাকারীদের মধ্যে অন্যতম ছিল মান্নু কুসা। ওই কুখ্যাত দুষ্কৃতীই একে-৪৭ রাইফেল দিয়ে ২৮ বছর বয়সী গায়ককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। দুই কুখ্যাত গ্যাংস্টারের লুকিয়ে থাকার খবর পেয়ে বাখনা গ্রাম ঘিরে ফেলে পঞ্জাব পুলিশের বিশাল বাহিনী।

জগরুপ সিং রোপা ও মান্নু কসাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশকে তোয়াক্কা না করে পুলিশের উপরে গুলি চালাতে শুরু করে দুই গ্যাংস্টার। পাল্টা গুলি চালায় পুলিশ। টানা চার ঘন্টা ধরে গুলির লড়াই চলার পরে প্রথমে  জগরুপ সিং রোপাকে খতম করতে সক্ষম হয় পুলিশ। বিকেল চারটে নাগাদ মনপ্রীত সিংকেও নিকেশ করা হয়। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা