মোবাইল নম্বর পোর্ট করার ক্ষেত্রে নিয়ম বদল ট্রাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : মোবাইল নম্বর পোর্ট করার ক্ষেত্রে নিয়মে বদল আনছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। পয়লা জুলাই অর্থাৎ সোমবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। ফোন নম্বর যাতে জালিয়াতরা হ্যাক করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই নতুন নিয়ম আনা হচ্ছে।

সম্প্রতি মোবাইল নম্বর পোর্টেবিলিটি রেগুলেশনে সংশোধনী আনা হয়। সেই নিয়ম অনুসারে, সিম বদলের সাত দিনের মধ্যে ইউনিক পোর্টিং কোড কার্যকর হবে না। অর্থাৎ সিম কার্ড সোয়াপ করার সঙ্গে সঙ্গে ইউজাররা তাদের বর্তমান নেটওয়ার্ক পরিষেবা থেকে বেরিয়ে আসতে পারবে না। পাশাপাশি এই সময়ের মধ্যে সিম কার্ড যদি হারিয়েও যায়, তাহলেও ইউজাররা তাদের আগের নেটওয়ার্কিং পরিষেবা থেকে সাত দিনের মধ্যে বেরিয়ে আসতে পারবে না। এর আগে সিম সোয়াপ করার পর যেকোনও সময়ে আগের নেটওয়ার্কিং পরিষেবা থেকে বেরিয়ে আসা যেত।

গত ১৫ মার্চ এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন এই নিয়ম সম্পর্কে জানিয়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। উল্লেখ্য, চলতি বছর সিম সোয়াপ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। বেশ কয়েকজনের ফোন নম্বর হ্যাক করে ভুক্তভুগীর অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা তুলে নেওয়ারও অভিযোগ উঠেছে। এরপরই নিয়ম বদলের ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করে ট্রাই। নতুন নিয়ম কার্যকর মোবাইল নম্বর হ্যাকিং অনেকটাই রোখা সম্ভব হবে। 

 

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ