ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে ছাদ থেকে ছুড়ে ফেলল অভিযুক্তরা, ধরতে গেলে পুলিশকে গুলি, তারপর….‌

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার পাশবিক ঘটনা ঘটল ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে। যোগী রাজ্য উত্তরপ্রদেশে ৬ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বুলন্দশহরে ৬ বছরের ওই শিশুকে গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তরা তাদের পরিচয় গোপন রাখার জন্য শিশুটিকে ছাদ থেকে ফেলে দিয়েছে বলে অভিযোগ। এই পাশবিক ঘটনায় শিউরে উঠেছেন মানুষজন। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। কদিন আগেই আইটি ম্যানেজারকে গণধর্ষণ এবং নার্সিং ছাত্রীকে ধর্ষণ করার ঘটনায় তোলপাড় হয়েছিল ডবল ইঞ্জিন রাজ্য। তারপরও সেই ঘটনা অব্যাহত।

এদিকে এই ঘটনাটি ২ জানুয়ারি রাতে ঘটেছে। পুলিশ সূত্রে খবর, তারা খবর পায় যে একটি নাবালিকা মেয়েকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গিয়েছে। তাকে দ্রুত সিকান্দ্রাবাদ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭০(২), ১০৩(১) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের ধারা ৫(এম) ও ৬–এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশকে দেওয়া মেয়েটির বাবার বয়ান অনুযায়ী, রাজু এবং বীরু কাশ্যপ নামে দুই যুবক তাঁদের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকত।

অন্যদিকে পুলিশকে মেয়েটির বাবা বলেছেন, তাঁর মেয়ে ছাদে খেলছিল। পরে তাকে বাড়ির পিছনের একটি মাঠে পড়ে থাকতে দেখা যায়। তিনি সন্দেহ করেন যে, দুই যুবক শিশুটিকে গণধর্ষণ করেছে এবং তারপর তাকে খুন করেছে। এই অভিযোগের গুরুত্ব অনুযায়ী, অভিযুক্তদের গ্রেফতারের জন্য সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট তিনটি দল গঠন করেন। পরে পুলিশ তথ্য পায় যে অভিযুক্তরা ইদ্রিসের একটি নির্মীয়মাণ কলোনিতে লুকিয়ে আছে। আর পুলিশের কাছে মেয়েটির বাবা অভিযোগ করেন, নিজেদের কুকর্ম ঢাকতে তাঁর মেয়েকে ছাদ থেকে ছুড়ে ফেলে খুন করা হয়েছে।

এছাড়া পুলিশ সমস্ত অভিযোগ পেয়ে তদন্ত করে সিকান্দ্রাবাদ পুলিশ যখন অভিযুক্তদের ধরতে এলাকাটি ঘিরে ফেলে তখন অভিযুক্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ পাল্টা গুলি চালালে এনকাউন্টারের সময় রাজু এবং বীরু কাশ্যপ দু’‌জনের পায়ে আঘাত লাগে। পুলিশ আহত অবস্থায় তাদের গ্রেফতার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত এখনও চলছে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?