দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দির চত্বর পরিষ্কারের সময়েই সেবায়েতদের চোখ উঠল কপালে। নয়াদিল্লির মিণ্টো রোডে কালী মাতা মন্দির চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন হঠাৎই উদ্ধার হয়েছে  কঙ্কালের মত একটি বস্তু। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে পুলিশ। তবে সেটি সত্যিই মানুষের কঙ্কাল কি না, তা এখনও নিশ্চিত নয়।

জানা গিয়েছে, বিজেপি এবং দিল্লি পুরনিগমের উদ্যোগে মন্দির চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চলছিল। সেই সময়ই একটি বক্সের মধ্যে কঙ্কালের মতো দেখতে বস্তুটি নজরে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ এবং তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা  গিয়েছে, এই বস্তুটি এক ব্যক্তির কাছ থেকে এসেছিল।  ব্যবসায়ী মহম্মদ আব্রার জানিয়েছেন, তিনি একটি স্কুল থেকে বেশ কয়েকটি বাক্সসহ  ভাঙাচোড়া জিনিস সংগ্রহ করেছিলেন। গত ৯ জুলাই সেগুলি আনা হয়েছিল এবং বেশ কয়েক মাস ধরে ওই বাক্সগুলি সেখানে পড়েছিল।  

আরও পড়ুন: টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

পুলিশের বক্তব্য অনুযায়ী, উদ্ধার হওয়া বস্তুটি সম্ভবত কোনও স্কুলের বায়োলজিক্যাল ওয়েস্টের অংশ। পড়াশোনা ও ডেমোনস্ট্রেশনের কাজে ব্যবহারের জন্য রাখা শিক্ষামূলক কঙ্কালও হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন। স্ক্র্যাপ ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তথ্য যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে ফরেন্সিক ও বৈজ্ঞানিক পরীক্ষার পরই বিষয়টি স্পষ্ট হবে কঙ্কালগুলি কিসের।  

 

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে গিয়ে স্ক্রিপ্ট দিয়ে এসেছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

বিস্ফোরণে ফের কেঁপে উঠল পাকিস্তান, সাত পুলিশ কর্মী-সহ ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট