টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৪৮ ঘণ্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের বিস্তীর্ণ এলাকা। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায় চলে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে জরুরি বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে প্রশাসন। বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। খালের আশপাশে বসবাসকারী মানুষজনকে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বছরের এই সময়ে থাইল্যান্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অস্বাভাবিক নয়। তবে গত কয়েকদিনের অতিভারী বৃষ্টিতে ব্যাঙ্ককের জলনিকাশি ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের ব্যস্ত প্রধান রাস্তাগুলিতে যান চলাচলও প্রায় বন্ধ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। ফলে শহরের বিভিন্ন খালের জল উপচে আরও নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মধ্য ব্যাঙ্ককের উত্তরে একটি খালের পাশে বসবাসকারী ৬৭ বছরের সোমকিদ ফিউক-নগাম জানিয়েছেন, তাঁর এলাকায় জল কোমর পর্যন্ত উঠে গিয়েছে। পরিস্থিতির কারণে গত দু’দিন ধরে তাঁর দোকানও বন্ধ রাখতে হয়েছে। তাঁর দাবি, ২০১১ সালের ভয়াবহ বন্যার সময়ের তুলনায় এবারের পরিস্থিতি আরও গুরুতর বলে মনে হচ্ছে। ২০১১ সালের সেই বন্যা প্রায় তিন মাস ধরে চলেছিল এবং গোটা দেশে বহু মানুষের মৃত্যু হয়েছিল। তবে এবারের বন্যায় ব্যাঙ্ককে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। ব্যাঙ্ককের গভর্নর জানিয়েছেন, শহরের পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জল পাম্প করে সরানোর কাজ চলছে। তবে খালগুলিও জলে পূর্ণ হয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে গিয়ে স্ক্রিপ্ট দিয়ে এসেছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানে পুলিশ চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণ, সাত পুলিশ কর্মী-সহ ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট