চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘১৫ মিনিট আগে ফোন করেছিলেন মাকে , তারপর …’, তরুণী পাইলটের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য

নিজস্ব প্রতিনিধিঃ আত্মঘাতী হয়েছেন  এয়ার ইন্ডিয়ার তরুণী পাইলট সৃষ্টি তুলি  । আর তাঁর মৃত্যু নিয়ে এবার উঠে আসছে একের পর এক তথ্য। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তরুণীর কাকা জানিয়েছেন,  , ‘ আত্মহত্যা করার ১৫  মিনিট আগে সে মা এবং কাকিমার সঙ্গে কথা বলেন। তারপরেই আসে তরুণীর মৃত্যুর খবর।‘

মৃতার কাকা বিবেক তুলি দাবি করেছেন,’ পুলিশ বলছে আত্মহত্যা করেছে, কিন্তু আমি এটা বিশ্বাস করছি না। কারণ, সৃষ্টি  মানসিকভাবে খুবই শক্ত ছিলেন। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আদিত্য প্রায়শই সৃষ্টির কাছ থেকে টাকা চাইত। দীপাবলির সময় প্রায় ৬৫,০০০ টাকা  তার পরিবারের সদস্যদের কাছে পাঠিয়েছিল সৃষ্টি। শুধু তাই নয় আদিত্য প্রায়শই তাঁকে ব্ল্যাকমেল কর‍ত।‘ ইতিমধ্যেই তরুণী পাইলটের প্রেমিক আদিত্য পণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য,  মুম্বইয়ের আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এয়ার ইন্ডিয়ার পাইলটের ঝুলন্ত দেহ। এরপরেই গ্রেফতার হন তরুণী পাইলটের প্রেমিক। তখনই পুলিশ তদন্তে নেমে জানতে পারে, টানা ৫ দিন ধরে আদিত্য আন্ধেরির ফ্যাটে মহিলা পাইলটের  সঙ্গে ছিলেন। ২৫ নভেম্বর রাত ১টা নাগাদ গাড়িতে করে দিল্লির উদ্দেশে রওনা দেন  অভিযুক্ত। আর সেইসময় তাঁর কাছে ফোন করে ওই মহিলা জানান যে তিনি আত্মহত্যা করবেন। এরপর তড়িঘড়ি ফ্ল্যাটে আসেন আদিত্য। এসে দেখেন বন্ধ ফ্ল্যাটের দরজা । অনেকবার ডাকাডাকির পর ফ্ল্যাটের দরজা ভেঙে গিয়ে দেখে যে প্রেমিকা গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করেছেন। তবে নিহত পাইলটের পরিবারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রেমিক আদিত্য পণ্ডিত প্রায়ই প্রকাশ্যে  হেনস্থা ও গালিগালাজ করতেন। আমিষ খাবার খাওয়া বন্ধ করতেও বাধ্য করেন আদিত্য। আর তা নিয়ে মানসিক চাপের মধ্যে থাকতেন সৃষ্টি। সেইজন্য সে আত্মহত্যা করেন । এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ