‘মদে আসক্ত হবেন না’, বর্ষবরণের দিনে ভক্তদের আর্জি বিনোদ কাম্বলির

তবে হাসপাতাল ছাড়ার আগে হাসপাতালকেই ক্রিকেট গ্রাউন্ড বানিয়ে সেখানেই খেলতে শুরু করেছিলেন বিনোদ কাম্বলি। বুধবার (১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় কাম্বলির ক্রিকেট খেলার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও নাচছেন, আবার কখনও ক্রিকেট খেলছেন, আর সবটাই হাসপাতালের ভেতরে। শীঘ্রই সুস্থ হওয়ার চেষ্টা করে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। সেই প্রমাণ তাঁর ভিডিওগুলি। তিনি ক্রিকেট ছেড়েছেন অনেকদিন। কিন্তু এখনও শিরায় শিরায় ক্রিকেট। তিনি নিজেই জানিয়েছেন, ক্রিকেট তাঁর শরীরের অন্যতম অঙ্গ। তাই প্রাণ থাকতে কখনই ক্রিকেট ভুলতে পারবেন না। যাই হোক, মাস কয়েক আগেই অসুস্থতার কারণে বিনোদ কাম্বলি শিরোনামে এসেছেন। অতিরিক্ত নেশায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বিগত ১০ দিন হাসপাতালে চিকিৎসা্ধীন ছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর আজ নববর্ষের দিন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে হাসপাতাল ছাড়ার আগে হাসপাতালকেই ক্রিকেট গ্রাউন্ড বানিয়ে সেখানেই খেলতে শুরু করেছিলেন বিনোদ কাম্বলি। বুধবার (১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় কাম্বলির ক্রিকেট খেলার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সঙ্গে ভক্তদের মাদক নেশা থেকে দূরে থাকার আরজি জানালেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি ভারতীয় জার্সি পরে হাসপাতালের ভিতরেই ক্রিকেট খেলতে দেখা যায়। হাসপাতাল ছাড়ার আগে ফ্যানের সঙ্গে পোজও দেন। সঙ্গে নতুন বছরের শুরুতে তাঁর ভক্তদের মদের নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিলেন। বোঝাই যাচ্ছে, বিনোদ কাম্বলি নিজেও এখন নেশায় আসক্তি থেকে দূরে রয়েছেন। গতকাল ৩১ ডিসেম্বর হাসপাতাল থেকে বিনোদ কাম্বলির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে কাম্বলিকে ‘চক দে ইন্ডিয়া’ গানের সঙ্গে অসাধারণ নাচতে দেখা গিয়েছিল হাসপাতালের কর্মীদের সঙ্গে। সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল।

প্রসঙ্গত, ৫২ বছর বয়সী মুম্বই-তে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়ে ১২১ টি ম্যাচ খেলেছেন। কাম্বলি মাত্র ১৭ টেস্টে ১০৮৪ রান করেছিলেন। এছাড়াও তিনি ১৯৯৩ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি-সহ চারটি টেস্ট সেঞ্চুরিও নথিভুক্ত করেছিলেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটের ১০৪ ম্যাচে ২৪৭৭ রান করেছেন। ২০০৪ সালে তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আর ক্রিকেট ছাড়ার পরেই তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন বিনোদ কাম্বলি। ১০০-র বেশি ক্রিকেট ম্যাচ খেলেছেন তিনি। তবে একটা সময় বিনোদ কাম্বলি নিজের ব্যাটিংয়ের থেকে বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণেই বেশিরভাগ সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন। এরপর তাঁর ফর্মও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। যদিও তাঁকে বারবার ভারতীয় ক্রিকেট দলে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি ধারাবাহিকভাবে পারফরম্যান্স দিতে ব্যার্থ হওয়ায় কাম্বলিকে চিরকালের জন্য ভারতীয় ক্রিকেট দল থেকে বের করে দেওয়া হয়। তবে ক্রিকেট ছাড়ার পর তিনি বলিউডের ৩ টি ছবি এবং একটি সিরিয়াল করেছিলেন, কিন্তু কোনও ছবিই তাঁর সফলতা পায়নি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ