সীমান্তে যুদ্ধের বাদ্যি, কয়েক মিনিটেই ৮ লক্ষ টাকা খোয়ালেন লগ্নিকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পহেলগাঁওকাণ্ড নিয়ে দিল্লি-ইসলামাবাদের মধ্যে উত্তেজনার আঁচ পড়ল শেয়ারবাজারেও। শুক্রবার (২৫ এপ্রিল) সপ্তাহের শেষ কর্মদিবসের সকালেই ধস নামল শেয়ারবাজারে। ইতিমধ্যেই ৯০০-র বেশি সূচক কমেছে সেনসেক্স। নিফটি কমেছে ৩১১ সূচকের বেশি। যেভাবে গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করেছে সেনসক্স-নিফটি, তাতে অশনিসঙ্কেত দেখছেন লগ্নিকারীরা। কয়েক মিনিটের মধ্যেই লগ্নিকারীদের পকেট থেকে আট লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে।    

গত বুধবার তুঙ্গে ছিল লগ্নিকারীদের কপাল। ১১০ দিন বাদে ৮০ হাজারের গণ্ডি পার করেছিল সেনসক্স। ফলে বাজার নতুন আশার সঞ্চার হয়েছিল। বৃহস্পতিবার ৭৯ হাজার ৮০১ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল বাজার। শুক্রবার সকালে অবশ্য সামান্য বাড়তি পয়েন্ট নিয়ে শুরু হয়েছিল লেনদেন। ফলে আশায় বুক বেঁধেছিলেন লগ্নিকারীরা। কিন্তু বাজার খোলার খানিকবাদেই হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি। এক সময়ে ৯০০-র বেশি সূচক খুঁইয়ে ৭৮ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্স। ২৩ হাজারের ঘরে নামে নিফটি। ফলে লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হতে শুরু করে।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা এবং পহলগাঁওকাণ্ডের পরে দিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে দাঁড়ানোর ফলেই শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বড়-বড় বিদেশি বিনিয়োগকারীদের আশঙ্কা, যে কোনও সময়ে ভারত-পাক যুদ্ধ বাঁধতে পারে। গতকাল বৃহস্পতিবার যেভাবে নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে, তাতে সেই ধারণা আরও বদ্ধমূল হয়েছে। ফলে ভারত ও পাকিস্তানের শেয়ারবাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন।

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর