‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঝাড়খণ্ডে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অনিয়মের অভিযোগ। আর সেই অনিয়মের জন্য পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। অনশনে বসেছেন বেশ কিছু পড়ুয়া। সেই ইস্যুতে বারবার সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এবার পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি লিখলেন রাহুল। আজ, সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রাহুল জানিয়েছেন, ‘আমি এই পরামর্শ দিতে আপনাকে চিঠি লিখছি যে, আপনি যেন আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন। পড়ুয়াদের দাবি ন্যায্য। কংগ্রেস মনে করে যে, ভারতের সংবিধানে স্বীকৃত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আমাদের গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। সকলেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে।’

রাহুলের তরফে যখন চিঠি দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তখন ফের পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে হেমন্ত সোরেনের সরকার। আজ, সোমবার দুপুরেই আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসবেন খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জেপিএসসি-জেএসএসসি-র পরীক্ষায় অনিয়মের অভিযোগে পড়ুয়াদের আন্দোলন আজ, সোমবার ২৪ দিনে পড়ল। ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতোর নির্দেশে অনশনে বসেছেন বেশ কয়েকজন পড়ুয়া। যদিও আন্দোলনরত পড়ুয়াদের দাবি প্রথম থেকেই মেনে চলেছে ঝাড়খণ্ড সরকার। শুধুমাত্র সরকারি পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় রয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এর মাঝেই কিছুদিন আগেই পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ভবন অভিযানের জেরে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল রাঁচিতে। পড়ুয়াদের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের উপর। সেই ঘটনারও তীব্র প্রতিবাদ জানিয়েছিলে রাহুল গান্ধি।

আরও পডুন: আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

লোকসভার বিরোধী দলনেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং কিছু পড়ুয়া অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছে। যেটা বিবেচনা করে দেখা উচিত। ভারতের যুবসমাজই দেশের ভবিষ্যৎ। সঙ্কটের এই মুহূর্তে তাদের প্রতি সংহতি ও সমর্থন জানানো আমাদের কর্তব্য ও দায়িত্ব।’

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে