আতিক-আশরাফ হত্যাকাণ্ড: ইউপি সরকারের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

পাশাপাশি গত ১৩ এপ্রিল ঝাঁসিতে আতিক আহমেদের ছেলে আসাদকে খুনের ঘটনারও একটি রিপোর্ট চাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিবিদ তথা গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাইকে খুনের ঘটনায় উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে এবার রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট।

পুলিশ হেফাজতে থাকাবস্থায় কীভাবে আতিক ও আশরাফকে খুন করা সম্ভব হল, সেই বিষয়ে শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকারকে রিপোর্ট জমা দিতে বলেছে। পাশাপাশি গত ১৩ এপ্রিল ঝাঁসিতে আতিক আহমেদের ছেলে আসাদকে খুনের ঘটনারও একটি রিপোর্ট চাওয়া হয়েছে। এদিন সুপ্রিম কোর্ট আতিক ও আশরাফকে ঘটনার দিন হাসপাতালে নিয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে। ১৫ এপ্রিল কেন তাঁদেরকে হাঁটিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি। পাশাপাশি কেন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়নি সেই বিষয়েও জানতে চান।

আদালত এদিন উত্তরপ্রদেশ সরকারের পক্ষের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘তাঁরা কী ভাবে জানলো? আমরা এটা টিভিতে দেখেছি। কেন আতিক আহমেদ ও তার ভাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হল না? কেন তাদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হল?’ বিচারপতির এই প্রশ্নের জবাবে ইউপি সরকারের তরফে আদালতে বলা হয়, আদালতের নির্দেশ অনুযায়ী দুই ভাইকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। দু দিন পরে পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর এই খবর সংবাদমাধ্যম জানত। বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন