সুরাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কারখানার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ৭ শ্রমিকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাটের সুরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পর বৃহস্পতিবার ভোরে নিখোঁজ সাত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (29 নভেম্বর) ওই রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর আগুন লেগেছিল।

সুরাতের জেলাশাসক আয়ুশ ওক জানিয়েছেন, শহরের সচিন শিল্পাঞ্চলে এথার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাসায়নিক উৎপাদন কারখানায় মৃত অবস্থায় পাওয়া সাতজনের মধ্যে একজন কারখানার স্থায়ী কর্মচারী এবং ছয়জন চুক্তিভিত্তিক কর্মী। অগ্নিকাণ্ডের পরে কারখানার ধ্বংসস্তুপ থেকে নিখোঁজ সাত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। নিহতরা হলেন দিব্যেশ প্যাটেল,  সন্তোষ বিশ্বকর্মা, সনৎ কুমার মিশ্র, ধর্মেন্দ্র কুমার, গণেশ প্রসাদ, সুনীল কুমার ও অভিষেক সিং। এই ঘটনায় আহত ২৪ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুরাতের দমকল দফতরের মুখ্য আধিকারিক বসন্ত পারিখ জানিয়েছেন, বুধবার রাত ২টা নাগাদ একটি বড় ট্যাঙ্কে বিস্ফোরণের পর আগুন লাগে। দমকলের ১৫টি গাড়ি আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল, যা প্রায় ৯ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, বুধবার (29 নভেম্বর) গুজরাটের সুরাতের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর আগুন লেগে ২৪ জন শ্রমিক আহত হয়েছেন। সুরাটের চিফ ফায়ার অফিসার বসন্ত পারিক জানিয়েছেন, সচিন জিআইডিসি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানায় দাহ্য রাসায়নিক লিক হয়ে গিয়েছিল। এরপর একটি বড় ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। তার থেকেই রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের ফলে ওই কারখানার তিনতলার ভবনে আগুন ধরে যায় এবং পুরো ইউনিটটি পুড়ে যায় বলে দাবি এক অন্য কর্মকর্তার।

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০