বাকিতে গুটখা না দেওয়ায় পান বিক্রেতাকে নির্মম মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিংসার চরম সীমা! মাত্র কয়েক টাকার গুটখা না পেয়ে পানের দোকানের কর্মীকে নির্মমভাবে পেটাল তিন উন্মত্ত যুবক। গুজরাটের সুরাটে ঘটে যাওয়া এই ঘটনা দেখে স্তম্ভিত নেটদুনিয়া। সিসিটিভিতে ধরা পড়া সেই ভয়াবহ মারধরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে দেয়। 

ঘটনাটি ঘটেছে সুরাটের আডাজন এলাকার পালনপুর জাকাট নাকার কাছে অবস্থিত ‘চৌরাসিয়া পান’ দোকানে। শুক্রবার রাতে ২২ বছর বয়সী কর্মচারী হার্দিক মনোজভাই প্যাটেল দোকানে কাজ করছিলেন। সেই সময় আকাশ কিশোরভাই পূজারে নামে এক যুবক তার দুই সঙ্গী-মায়াঙ্ক ওরফে লালু লম্বাডে এবং সানিকে নিয়ে দোকানে আসে। তারা বাকিতে গুটখা চাইলে হার্দিক তা দিতে অস্বীকার করেন।

আরও পড়ুন: ৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনজন অভিযুক্ত প্রথমে গালিগালাজ শুরু করে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ মারধরে রূপ নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্তরা হার্দিককে লাথি-ঘুষি মারছে এবং দোকানের জিনিসপত্র দিয়েও আঘাত করছে। এমনকি মূল অভিযুক্ত আকাশ পূজারে ভবিষ্যতে টাকা ধার না দিলে গুরুতর পরিণতির হুমকিও দেয়। ঘটনার পর তিনজনই পালিয়ে যায়। পরদিন সন্ধ্যায় আহত হার্দিক পুলিশের কাছে অভিযোগ জানান। দ্রুত পদক্ষেপ নিয়ে আডাজন থানার পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ পূজারে ও মায়াঙ্ক লম্বাডেকে গ্রেফতার করে। তৃতীয় অভিযুক্ত সানির খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ গ্রেফতারকৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্গঠন করেছে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে প্রমাণ সংগ্রহ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তের দায়িত্বে রয়েছেন এএসআই ফিরোজভাই গফুরভাই।

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের সভাধিপতি হলেন দীপালি বালা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের