মাঝবয়সী ব্যবসায়ীর যৌন হয়রানির শিকার, বহুতল থেকে ঝাঁপ দিয়ে মর্মান্তিক মৃত্যু সারোগেট যুবতীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি এক মর্মান্তিক মৃত্যুর ঘটনায়(Death Incident) কেঁপে উঠল হায়দ্রাবাদ(Hyderabad)। একটি বহুতল বাড়ির ৯ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী এক যুবতীর। তিনি পেশায় ছিলেন একজন সারোগেট মা(Surrogate Mother), অর্থাৎ অন্যের সন্তান নিজের গর্ভে ধারণ করতেন তিনি। কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত থাকার কারণেই এক বয়স্ক ব্যক্তির কাছে হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের রায়দুরগাম এলাকায়। মৃতা মহিলার নাম অশ্বিতা সিং। ৫৪ বছর বয়সী এক ব্যবসায়ী তাঁকে সারোগেসির জন্য বেছে নেন।

আরও পড়ুনঃ বিদেশের বাজারে বাড়ছে কদর, জাতীয় ক্যাটালগে স্থান পেল বাংলার কাঠের মুখোশ ও টেরাকোটার মূর্তি

গত মঙ্গলবার রাতে শহরের মাই হোম ভুজা অ্যাপার্টমেন্টের ৯ তলা থেকে রহস্যজনকভাবে নিচে পড়ে যান অশ্বিতা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এরপরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই সারোগেট মহিলা আত্মহত্যা করেছেন নাকি এটি নিছকই এক দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। ওই নির্দিষ্ট ফ্ল্যাটের বারান্দায় দুটি শাড়ি এবং একটি ওড়না বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

এদিকে নিহত অশ্বিতার স্বামী সংবাদমাধ্যমকে জানান, রাজেশ নামের ৫৪ বছর বয়সী এক ব্যবসায়ী তাঁর স্ত্রীকে সারোগেসির জন্য নিয়োগ করেছিলেন, কিন্তু এই কাজের সুযোগ নিয়ে তিনি অশ্বিতাকে যৌন নির্যাতন করেছিলেন। সেই অবসাদেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অশ্বিতা। ইতিমধ্যেই মৃতা মহিলা ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে। বহুতল থেকে পড়ার পর প্রচণ্ড রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ চিটফান্ডের টাকা ফেরতের জন্য গড়া কমিটির চেয়ারম্যান বদল, কাকে দায়িত্ব দিল হাইকোর্ট?

পুলিশ‌ সূত্রে খবর, নিঃসন্তান রাজেশ সারোগেট মা হওয়ার জন্য অশ্বিতাকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ, সাধারণ আইফিএভ পদ্ধতির সাহায্য না নিয়ে অশ্বিতার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন রাজেশ। মৃত্যুর সময় অবধি অশ্বিতা গর্ভবতী ছিলেন না, অর্থাৎ সারোগেসির পদ্ধতি তখনও শুরু হয়নি। পুরো বিষয়টিই এখন পুলিশের তদন্তের অধীনে রয়েছে।

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

‘২০২৬ আমার জন্যে খুবই ব্যস্ত বছর, অন্য কিছু ভাবছি না’, রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন হুমা

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর