রাঁচি ও দিল্লি থেকে গ্রেফতার ISIS জঙ্গি, সন্ত্রাসের আঁতুরঘর কি পড়শি রাজ্য?

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেফতার এক আইসিস জঙ্গি। বুধবার দিল্লি পুলিশ জানায়, ঝাড়খণ্ডের রাঁচির ইসলামনগর এলাকা থেকে সন্দেহভাজন ওই আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ওই সন্ত্রাসীর নাম আজহার দানিশ। বুধবার দিল্লি পুলিশের একটি স্পেশাল সেল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাদের সঙ্গে ছিল ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশ। তিনটি দলই দুঃসাহসিক অভিযান চালিয়ে দানিশকে আটক করে। 

একটি সর্বভভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দানিশের বিরুদ্ধে দিল্লিতে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেটির তদন্তে নেমে দিল্লির স্পেশাল সেল তাকে খুঁজছিল। আটক করার পর আজহার দানিশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইভাবে, বুধবার দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় সংস্থাগুলির যৌথ অভিযানে আফতাব নামে আরেক আইসিস সন্দেহভাজন সন্ত্রাসীকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে।সূত্রের খবর ভারতে ঘাঁটি গাঁড়ছে আইসিস এই সন্দেহে ৮টি স্থানে অভিযান চালানো হয়। এতে প্রায় ৮ জন সন্দেহভাজনকে পুলিশের র‍্যাডারে আনা হয়। ৮ জনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে।

অপ্রিয় হলেও একথা সত্য যে ভারতে আইসিস এবং আইএসআইয়ের জঙ্গিরা ধীরে ধীরে ঘাঁটি তৈরি করছে। পহেলগাঁও হামলার পর একাধিক অভিযান চালিয়ে ব্বহু জঙ্গি নিধন চলেছে। কিন্তু তাতেও শেষ কোথায়। অপারেশন সিঁদুরের পর যখন দেশ জুড়ে তল্লাশি অভিযান শুরু হয় তখন এমন অনেক পাক গুপ্তচর নজরে আসে যারা ভারতেরই বাসিন্দা। তাদের মধ্যে কেউ তো আবার সরকারি চাকুরিতে কর্মরত। নেপাল, বাংলাদেশ সীমান্ত দিয়ে পাকিস্তানের বহু সন্ত্রাসী ভারতে প্রবেশ করছে। দুর্গাপুজোর মরশুমে বাংলাদেশের মাধ্যমে ভারতে জাল নোট ছড়িয়ে দিয়ে ভারতীয় অর্থনীতির কোমর ভেঙে দিতে চাইছে আইএসআই। এতদিন পাকিস্তানের সন্ত্রাসবাদ ভারতের মাথাব্যথার কারণ ছিল, এবার বুঝি তার সঙ্গে যুক্ত হল আইসিস।

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’