দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহে স্ত্রীকে প্রকাশ্যে খুন স্বামীর

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: পরপুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে- এই সন্দেহে তাঁকে রাস্তায় সকলের সামনে খুন করে দিলেন স্বামী। নৃশংস ঘটনার সাক্ষী ভাবনগর। মৃতার নাম ছায়া রাঠোর। তাঁকে খুন করেছেন স্বামী রাজু। মৃতার পরিবারের তরফ থেকে রাজুর নামে থানায় অভিযোগ রুজু হয়েছে। পুলিশ রাজুকে গ্রেফতার করেছে।

ছায়া রাঠোরের পুত্রবধূ নেহা জানিয়েছেন, তাঁর শাশুড়ির সঙ্গে শ্বশুরমশাই রাজুর খুটি-নাটি বিষয়ে বিরোধ লেগেই ছিল। সেই বিরোধ চরমে ওঠে তাঁদের ছেলে কুলদীপকে বিয়ে করার পর থেকে। নেহা জানিয়েছেন, ছেলেকে বিয়ের পর তাঁর শাশুড়ি ও শ্বশুরমশাই আলাদা থাকতেন। এই বিয়েতে রাজুর আপত্তি ছিল। যদিও আলাদা থাকলেও রাজু তাঁর স্ত্রীকে সন্দেহ করতেন। সন্দেহ গিয়ে পড়ে এলাকার বাসিন্দা ভেলার ওপর। রাজু একসময় সুরাট চলে গিয়েছিল। সেখানেই সে থাকত। সম্প্রতি সে ভাবনগর ফিরে আসে।

শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ রাজু এবং ছায়ার ছেলে কুলদীপকে কেউ ফোনে জানায় তাঁর মাকে রাস্তায় ছুরি দিয়ে মারাত্মক জখম করেছে তাঁর বাবা। ফোন পেয়ে কুলদীপ দ্রুত ভাবনগর ফেরে। কুলদীপ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো সেখানে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ রাজুকে গ্রেফতার করেছে। মৃতার পরিবারের তরফ থেকে বয়ান নেওয়া হয়েছে। রাজুর বিরুদ্ধে পুলিশ ফৌজদারি আইনে মামলা রজু করেছে। আগামীকাল, সোমবার তাঁকে আদালতে তোলা হবে। মৃতার পরিবারে শোকের ছায়া।

আরও পড়ুন চার বছরের শিশু সন্তানকে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ