দুঃসংবাদ, বর্ষ বিদায়ের দিনে দেশজুড়ে ধর্মঘটের ডাক Swiggy, Zomato-র ডেলিভারি এজেন্টদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্ষবিদায়ের দিনে বাড়িতে বসে মোবাইলে অর্ডার দিয়ে চব্য-চোষ্য-লেহ্য-পানীয় এনে ‘নিউ ইয়ার’ উদযাপনের পরিকল্পনা করেছেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ রয়েছে। ওই দিন দেশজুড়ে ধর্মঘটে সামিল হচ্ছেন সুইগি-জোমাটো-ব্লিঙ্কিট-অ্যামাজন ফ্লিপকার্ট সহ ই-কমার্স ও অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের গিগ শ্রমিক ও ডেলিভারি এজেন্টরা। ফলে ওই দিন আর ক্রেতাদের ঘরে-ঘরে তাঁদের চাহিদামতো পণ্য পৌঁছে দেবেন না।

স্বচ্ছ বেতন-সহ বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বর দেশজুড়ে ই-কমার্স ও অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের শ্রমিক ও ডেলিভারি এজেন্টরা ধর্মঘটে সামিল হচ্ছেন। তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU) এবং ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ-ভিত্তিক পরিবহন শ্রমিক (IFAT) সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অবিলম্বে ‘১০ মিনিটের ডেলিভারি’ মডেল প্রত্যাহার করতে হবে। খদ্দেরদের কাছে ১০ মিনিটে পণ্য পৌঁছতে গিয়ে নিজেদের জীবন বাজি রাখছেন ডেলিভারি এজেন্টরা। প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছেন। তাছাড়া ই-কমার্স ও অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলো পান থেকে চুন খসলেই শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যথাযথ প্রক্রিয়া ছাড়াই স্বেচ্ছাচারীভাবে আইডি ব্লক করছে এবং জরিমানা আদায় করছে। প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের পাশাপাশি গ্রাহকদের আমানবিক আচরণের শিকার হতে হচ্ছে ডেলিভারি এজেন্টদের। তাই সম্মানজনক শর্তে কাজের সুবিধার দাবিতে ধর্মঘটের পথে যাওয়া হচ্ছে।’

তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শাইখ সালাউদ্দিনের বক্তব্য, ‘ডেলিভারি এজেন্টদের বাধ্যতামূলক বিশ্রাম বিরতি এবং যুক্তি সঙ্গত কাজের সময় বেঁধে দিতে হবে। অনিরাপদ কাজের মডেল, আয়ের হ্রাস এবং সামাজিক সুরক্ষার সম্পূর্ণ অনুপস্থিতির কারণে ডেলিভারি কর্মীরা চরম সঙ্কটের মুখে পড়ছেন। ই-কমার্স ও অনলাইন ডেলিভারি  প্ল্যাটফর্মগুলি শ্রমিকদের জীবনের বিনিময়ে নিজেরা লাভবান হচ্ছে। তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীরব দর্শক হয়ে বসে থাকার দিন শেষ।’ বর্ষ বিদায়ের দিনে সুইগি, জোমাটো, জেপ্টো, ব্লিঙ্কিট, অ্যামাজন, ফ্লিপকার্ট সহ সমস্ত ই-কমার্স ও অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীরা ধর্মঘটে সামিল হচ্ছেন বলে দাবি করা হয়েছে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী