মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

তামিলনাড়ু সরকারের কর্মচারীদের জন্যে বড় ঘোষণা করলেন বিজয়। প্রায় ২ শতাংশ মহার্ঘভাতা বাড়িয়ে দিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই তামিলভূমে একের পর এক উন্নয়নের কাজে মন দিয়েছেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। সরকার গঠনের পরের দিনেই প্রায় ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। এবার তামিলনাড়ু সরকারের কর্মচারীদের জন্যে বড় ঘোষণা করলেন বিজয়। প্রায় ২ শতাংশ মহার্ঘভাতা বাড়িয়ে দিলেন তিনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ ৫ মাস আগে পূর্ববর্তী তারিখ থেকেই সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি কার্যকর হবে। সুতরাং সরকারি কর্মীদের মহার্ঘভাতা (Dearness Allowance) এখন ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হল। এই বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO) থেকে একটি সরকারি বিবৃতি জারি করা হয়েছে।

যেখানে জানানো হয়েছে, ‘এই DA বৃদ্ধির ফলে তামিলনাড়ুর প্রায় ১৬ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। এর জন্যে রাজ্য কোষাগার থেকে প্রায় ১,২৩০ কোটি টাকা ব্যয় করা হবে। সংশোধিত DA কাঠামো রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের উপকৃত করবে।’ মুখ্যমন্ত্রী বিবৃতিতে আরও বলেছেন, রাজ্যজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রীয় সরকারের সমানে তামিলনাড়ুর রাজ্য কর্মচারীদের জন্যে মহার্ঘ ভাতা বাড়ানো হবে। তাঁর প্রশাসন হবে সাধারণ মানুষের সরকার।

আরও পড়ুনঃ চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

এর আগে নির্বাচনী ইস্তাহারে বিজয় জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর দল সরকার গড়লে ৬০ বছরের কম বয়সী মহিলারা আর্থিক সহায়তা হিসেবে প্রতি মাসে ২৫০০ টাকা পাবেন। প্রতিটি পরিবারকে বছরে বিনামূল্যে ছয়টি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের মহিলাদের বিয়েতে ৮ গ্রাম সোনা ও একটি উন্নত মানের সিল্কের শাড়ি দেওয়া হবে। প্রত্যেক কলেজ পড়ুয়াকে স্নাতক থেকে ডক্টরেট পর্যন্ত ২০ লক্ষ টাকা শিক্ষা ঋণ দেওয়া হবে। সেইমতো সরকার গঠনের পরেই বিজয় তাঁর প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছেন।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫