গুজরাতে ৫৪০ ফুট গভীর কুয়োতে পড়ে গিয়েছে কিশোরী, চলছে উদ্ধারকার্য

কচ্ছ জেলার ভূজ তালুকের কান্দেরাই গ্রামে সকাল সাড়ে ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ৫৪০ ফুট গভীর কুয়োতে পড়ে গেল কিশোরী। সোমবার (৬ জানুয়ারি) সকালে গুজরাতের কচ্ছ জেলার একটি গ্রামের গভীর কুয়োতে পড়ে গিয়েছে ১৮ বছরের কিশোরী। তাঁকে এই মূহুর্তে উদ্ধারের প্রচেষ্টা চলছে। পুলিশ সূত্রের খবর, কচ্ছ জেলার ভূজ তালুকের কান্দেরাই গ্রামে সকাল সাড়ে ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। আর পড়ে যাওয়া ১৮ বছর বয়সী কিশোরীটি অভিবাসী শ্রমিকদের পরিবারের একজন সদস্য বলে জানা গিয়েছে। ভূজের ডেপুটি কালেক্টর এ বি যাদব জানিয়েছেন, প্রায় ৫৪০ ফুট গভীর কুয়োর ৪৯০ ফুট গভীরতায় আটকে গিয়েছেন কিশোরী। তাঁকে এখনও উদ্ধারের চেষ্টা চলছে।

ইতিমধ্যেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে একটি ক্যামেরা সংযুক্ত করতে পেরেছেন। যার মাধ্যমে তাঁরা বোরওয়েলের ভিতরে কিশোরীর উপস্থিতি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ক্যামেরার মাধ্যমে দেখা গিয়েছে, এই মুহূর্তে মেয়েটি কুয়োর (Borewell) ভেতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় উদ্ধারকারী দল তাঁকে বের করার চেষ্টা করার জন্যে অক্সিজেন সরবরাহ করে চলেছেন। এই উদ্ধারকার্যে সহায়তা করার জন্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) দলকেও ডাকা হয়েছে। তবে কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করেছেন, ১৮ বছর বয়সী কিশোরীটি কীভাবে কুয়োতে পড়ে গেল, এতে তাঁরা পারিবারিক সংস্করণ নিয়েও প্রশ্ন তুলেছেন।

এতদিন ৩ বছর, ৬ বছরের শিশুদের গর্তে পড়ে যাওয়ার ঘটনা সামনে এসেছিল। এবার ১৮ বছরের কিশোরীর গর্তে পড়ে যাওয়ার ঘটনা অবাক করেছে সকলকে। এই মূহুর্তে জোরকদমে কিশোরীটিকে উদ্ধারের প্রচেষ্টা চলছে। গত সপ্তাহে, ১ জানুয়ারি, রাজস্থানের তিন বছর বয়সী একটি মেয়ে, একটি গভীর কুয়োতে পড়ে গিয়েছিল, তাকে উদ্ধার করার কিছুক্ষণ পরেই সে মারা যায়। তিন বছরের চেতনা ২৩ ডিসেম্বর সারুন্দ এলাকায় তার বাবার খামারে খেলতে গিয়ে কুয়োতে পড়ে গিয়েছিল। কর্মকর্তাদের মতে, শিশুটি প্রথমে প্রায় ১৫ ফুট গভীরে বোরওয়েলে পড়ে যায়, এরপর সে ১৫০ ফুট গভীরে তলিয়ে যায়। ১০ দিনের কঠোর উদ্ধার অভিযান এবং পাঁচটি ব্যর্থ প্রচেষ্টার পর, চেতনাকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য অবিলম্বে তাঁকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি, তাঁকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকেরা।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের