জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে নিহত জঙ্গি

জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক জওয়ানও।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক অজ্ঞাত পরিচয় জঙ্গির মৃত্যু হল। মঙ্গলবার সকালে জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় এই ঘটনা ঘটেছে। জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক জওয়ানও।

কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় তল্লাশি অভিযান চালানোর পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। উল্লেখ্য সোমবার কাশ্মীরের চারটি জেলায় তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কাশ্মীরের কুলগাম, বন্দিপোরা, সোপিয়ান এবং পুলওয়ামার মোট ১২টি এলাকায় অভিযান চালান গোয়েন্দারা। ওই এলাকাগুলিতে জঙ্গিদের ঘাঁটি রয়েছে বলে অনুমান তদন্তকারীদের।

প্রসঙ্গত শুক্রবার রাতে জম্মু কাশ্মীরে পুঞ্চ জেলায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে জখম হন এক সেনা জওয়ান। জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টার সময় ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা গুলি চালান। উল্টো দিক থেকেও ধেয়ে আসে গুলি। গুলি ও পাল্টা গুলির ঘটনায় এক জওয়ান জখম হন। তার আগে শুক্রবার  জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার মাচাল সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৪ জঙ্গি। নিহতরা পাক অধিকৃত জম্মু কাশ্মীর থেকে ভারতের দিকে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী