আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাড়ির ব্যাটারির আয়ু বাড়াতে রাজধানী দিল্লিতে নয়া পদক্ষেপের সূচনা

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দিল্লিতে ইলেকট্রিক মোবিলিটি আরও দ্রুত ও কার্যকরভাবে বিস্তারের জন্য রাজ্য সরকার EV Policy 2.0–এর একটি খসড়া প্রস্তুত করেছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার আহ্বানে মন্ত্রীগোষ্ঠীর (GoM) বৈঠকে এই খসড়ায় সিলমোহর দেওয়া হবে। এরপর এটি সাধারণ মানুষের মতামতের জন্য প্রকাশ করা হবে, যাতে নীতি আরও বাস্তবসম্মত ও সার্বিক রূপ পায়। নীতির মূল লক্ষ্য তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া—ব্যাটারি রিসাইক্লিং, চার্জিং নেটওয়ার্কের সম্প্রসারণ এবং গণপরিবহনে ইভি ব্যবহারের উন্নতি।

এই নীতির প্রথম বড় লক্ষ্য ব্যাটারি রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলা। ইলেকট্রিক গাড়ির লিথিয়াম–আয়ন ব্যাটারি সাধারণত আট বছর স্থায়ী হয়, যার পর সেগুলোর নিরাপদ নিষ্পত্তি অত্যন্ত জরুরি। EV Policy 2.0–এ সেই সকল ব্যাটারি সংগ্রহ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তির একটি সুসংহত রিসাইক্লিং চেইন তৈরির প্রস্তাব রয়েছে। এই উদ্যোগ প্রথমবার দিল্লিতে প্রাতিষ্ঠানিকভাবে চালু হতে চলেছে।

দ্বিতীয় লক্ষ্য, গ্রাহকদের উল্লেখযোগ্য আর্থিক ছাড় প্রদান। সরকার চায় যাতে মানুষ তাদের নিত্য ব্যবহারের গাড়ি ইলেকট্রিক ভেহিকেলে রূপান্তর করতে উৎসাহিত হয়। তাই গাড়ির বাজার দরের ভিত্তিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় দেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছে। যদিও চূড়ান্ত অনুমোদন ক্যাবিনেটের তরফে গৃহীত হবে, তবুও এটি গ্রাহকের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। পাশাপাশি, সরকার আগের মতো সাবসিডি জারি রাখলেও নতুন নীতির লক্ষ্য সাবসিডিনির্ভরতার থেকে সরে এসে বাস্তবিক সুবিধা বৃদ্ধি করা।

তৃতীয় লক্ষ্য, ব্যাপক হারে চার্জিং নেটওয়ার্ক গড়া। সূত্র মারফত জানা গিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৫,০০০ পাবলিক চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রতিটি স্টেশনেই থাকবে ৪–৫টি চার্জিং পয়েন্ট। এগুলো স্থাপন করা হবে মার্কেট কমপ্লেক্স, মাল্টি-লেভেল পার্কিং, আবাসিক সমিতির এলাকা, সরকারি অফিস এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলির পাশে।

যেহেতু বর্তমান ইভি পলিসি ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে, আর তাই এই নতুন Delhi EV Policy 2.0 আগামী বছরের শুরুতেই কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে। চার্জিং অবকাঠামো, ব্যাটারি পুনর্ব্যবহার এবং ছাড়ের সমন্বয়ে এই নীতি দিল্লির পরিবেশবান্ধব, টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থার দিকে একটি বড় পদক্ষেপ হয়ে উঠবে।

Published by:

Share Link:

More Releted News:

সুখবর, ৭ হাজার কমে মিলছে আকর্ষণীয় Samsung A37 5G

৭ হাজার টাকা কমল Realme GT 7T-এর দাম! ফিচারস শুনে চমকে যাবেন

SBI কার্ড ব্যবহার করেন? আজ থেকে বদলাচ্ছে নিয়ম, রইল বড় আপডাটে

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ