চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাড়ির মধ্যেই হস্তমৈথুন ক্যাব চালকের, তড়িঘড়ি ভারত ছাড়লেন বিদেশিনী তরুণী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বিমানবন্দরে নেমে অ্যাপ ক্যাব বুক করেন এক বিদেশিনী ও তাঁর বন্ধু। সময়মতো ক্যাব পেয়ে তাতে চড়ে বসেন দু’জনে। কিন্তু ক্যাব চালাতে চালাতে মহিলার সামনেই হস্তমৈথুন শুরু করে দেয় চালক। প্রতিবাদ করায় দু’জনকে হুমকি দিতে থাকে চালক বলে অভিযোগ। রাস্তায় পুলিশ দেখতে পেয়ে চিৎকার করে সাহায্য চান বিদেশিনী। পুলিশ গাড়ি থামালে অভিযোগ দায়ের করেন ব্রিটিশ তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত অ্যাপ ক্যাবচালককে। দিল্লির রাজপথের এই ঘটনায় হতবাক সবাই। এই ঘটনার কিছুক্ষণের মধ্যে দেশ ছেড়ে চলে যান মহিলা। জামিনে মুক্তি পেয়েছে ওই অ্যাপ ক্যাবচালক।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত শুক্রবারের। লন্ডনের আইনজীবী ওই মহিলা সেদিনই এক বন্ধুর সঙ্গে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁরা দিল্লিতে থাকার পরিকল্পনা করেন। দক্ষিণ দিল্লিতে একটি পাঁচতারা হোটেল বুকও করেছিলেন। সেখান থেকে রাজস্থানে যাওয়ার প্ল্যান ছিল দু’জনের। বিমানবন্দরে দাঁড়িয়ে একটি অ্যাপ ক্যাব বুক করেন তরুণী। নির্দিষ্ট সময়মতো অ্যাপ ক্যাব পেয়ে যান। তাতে চড়েও বসেন দু’জনে। কিছুটা রাস্তা যাওয়ার পর তাঁদের চোখের পড়ে অপ্রীতিকর ঘটনা। দেখেন, অ্যাপ ক্যাব চালক গাড়ি চালানোর ফাঁকে হস্তমৈথুন করতে ব্যস্ত। কিছুটা হতচকিত হয়ে যান দু’জনে। ওই অ্যাপ ক্যাব চালককে বাধা দেন। আর বাধা শুনেই কার্যত বিরক্ত হন অ্যাপ ক্যাব চালক। হস্তমৈথুন থামানো তো দূর, পরিবর্তে ওই বিদেশিনী এবং তাঁর সঙ্গীকে হুমকি দেয় অ্যাপ ক্যাব চালক।

এরপরই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন তাঁরা। পুলিশে অভিযোগ দায়ের করেন বিদেশিনী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অ্যাপ ক্যাব চালক। অভিযুক্ত মাখনলাল, উত্তরপ্রদেশের লালগঞ্জের বাসিন্দা। যদিও পরে জামিনে মুক্তি পায় সে। এদিকে, এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে তৎক্ষণাৎ বিমানের টিকিট কেটে ভারত ছেড়ে চলে যান ব্রিটিশ তরুণী ও তাঁর সঙ্গী।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ