বাড়ি ফিরল নিথর দেহ, বাবাকে স্যালুট ৬ বছরের খুদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা ও জঙ্গির লড়াইতে শহীদ হয়েছেন দুই সেনা জওয়ান ও পুলিশ সুপারিনটেনডেন্ট। শহীদ কর্নেল মনপ্রীত সিং এর দেহ শুক্রবার তাঁর বাড়িতে আনা হয়। বাবাকে শেষবারের মত বিদায় জানাল ৬ বছরের ছেলে। এই হৃদয়বিদারক দৃশ্য সত্যিই বড় কঠিন।

শহীদ সেনার পরিবারে শোকের ছায়া। তবে সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্য যখন তাঁর খুদে শিশু সেনার পোশাকে বাবাকে শেষবিদায় জানায়। স্যালুট জানায় বাবাকে। বাস্তব বড় কঠিন। শোকার্ত মা ছেলের নিষ্প্রাণ দেহ বাড়িতে আসার অপেক্ষায় ছিলেন।  ছেলে দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। পরিবারে মা, স্ত্রী, দুই বছর বয়সী মেয়ে এবং ছয় বছরের ছেলেকে রেখে গেলেন কর্নেল মনপ্রীত সিং।  

মেজর আশিস ধোনচাকের মৃতদেহ হরিয়ানর পানিপথে তাঁদের বাসভবনে আনা হয়। ডেপুটি সুপার হুমায়ুন ভাটকে বৃহস্পতিবারই বুদগামে তাঁর বাসভবনে সমাধিস্ত করা হয়। তার আগে শহিদ সেনা ও পুলিশ কর্মীদের দেহ শ্রীনগরে আনা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের শেষ শ্রদ্ধা জানানো হয়।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী। সন্ত্রাসবদীদের আস্তানার সন্ধান পেতেই, তারা সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেছিল। তাদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল কর্নেল সিংয়ের। অপর দুই সেনা ও পুলিশ কর্তা গুরুতর আহত হয়েছিলেন। পরে শ্রীনগরের এক হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা সকলেই লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সদস্য বলে মনে করা হচ্ছে। 

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন