Gauri-Gyanvapi: পাকিস্তান থেকে হুমকি: কানহাইয়ার মতো হাল হবে  

হুমকি মামলার বাদী পক্ষের স্বামীকে

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: জ্ঞানবাপী মামলায় বাদী পক্ষের স্বামী পেলেন মাথা কেটে নেওয়ার হুমকি। হুমকি এসেছে পাকিস্তান থেকে, উর্দুতে। বলা হয়েছে শর তন সে জুড়া। একবার নয়, তিনবার। মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে সোহন লাল আর্যকে। সংবাদমাধ্যমকে সে জানিয়েছে, প্রথম ফোন আসে গত ১৯ মার্চ, বিকেলে। চার মাস বাদে ২০ জুলাই। শেষবার ৩ অগাস্ট। তবে ওই দিন ছিল মিসড কল। ফোন আসে একই নম্বর থেকে।

হুমকি ফোনে রীতিমতো আতঙ্কিত সোহনলাল। সংবাদমাধ্যমকে সে জানায় প্রথম ফোন আসে ১৯ মার্চ। ফোনের ও প্রান্তে থাকা ব্যক্তি তাকে জানায়, জয়পুরে দর্জি কানহাইয়া লালকে যেভাবে কোতল করা হয়েছে, ঠিক সেই কায়দায়তেই তাকেও জবাই করা হবে। জবাইয়ের হাত থেকে বাঁচতে হলে স্ত্রীকে জ্ঞানবাপী মামলা থেকে সরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ২০ জুলাই ফের ফোন আসে। ফোনের ও প্রান্তে যিনি ছিলেন, তিনি সোহনলালের কাছে জানতে চান স্ত্রীর ব্যাপারে সে কী সিদ্ধান্ত নিয়েছে। সোহন লাল কিছু জানাতে অস্বীকার করলে ফোনের লাইন কেটে দেওয়া হয়। শেষবার ৩ অগাস্ট একই ফোন থেকে সোহনলালের ফোনে একটি মিসড কল আসে। সেটি দেখেন তাঁর স্ত্রী লক্ষ্মী। সোহন লাল পরের দিন থানায় অভিযোগ করে। স্টেশন হাউজ অফিসার জানিয়েছেন, কে সোহনলালের মোবাইলে ফোন করে খুনের হুমকি দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার থেকে এখানকার একটি জেলা আদালতে শুরু হয়েছে মামলার শুনানি।

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট