মাতৃভাষায় শিক্ষা: মুখ্য়মন্ত্রীদের চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

চিঠি পাঠিয়েছেন মঞ্জুরি কমিশনের চেয়ারপার্সন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাতৃভাষায় শিক্ষাদানের ওপর গুরুত্ব আরোপ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই মর্মে সব রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের একটি চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপার্সন এম জগদীশ কুমার।লিখেছেন, ২০২০-য়ের জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষানীতিকে প্রাধান্য দিতে সব রাজ্যকে অনুরোধ করা হচ্ছে তারা পাঠ্যবইয়ের প্রকাশ করুক মাতৃভাষায়। মাতৃভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষাকেও গুরত্ব দেওয়ার আর্জি জানাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর ফলে আঞ্চলিক ভাষা ব্যবহার না করায় ফলে হারিয়ে যাওয়ার যে আশঙ্কা থাকে, তা দূর হবে। 

এ ক্ষেত্রে একটা সমস্যাও রয়েছে। বিজ্ঞান, বাণিজ্য এবং অন্যান্য পেশাদারি পাঠ্যপুস্ত মাতৃভাষায় লেখা একটু কঠিন। সেই সমস্যার সমাধান কীভাবে করা যায়, তার পন্থাপদ্ধতি ভাবছে কমিশন। সব রাজ্যের শিক্ষা দফতরকেও বলা হচ্ছে, তারাও যেন এই বিষয়ে চিন্তাভাবনা করে। মাতৃভাষায় শিক্ষাদানকে কমিশন গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু গুণমানের সঙ্গে কোনওভাবেই কমিশন সমঝোতা করতে নারাজ। উচ্চশিক্ষায় পঠন-পাঠনের ক্ষেত্রে ইংরেজি ভাষাকে যে গুরত্ব দিয়ে দেখা হয়, মাতৃভাষার ক্ষেত্রেও একই গুরুত্ব দিয়ে দেখার আর্জি জানাচ্ছে বিশ্ববিদ্যাল মঞ্জুরি কমিশন।  

বিশ্ববিদ্যাল মঞ্জুরি কমিশনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আর কয়েকদিন বাদেই বিশ্বমাতৃভাষা দিবস। দিনটি এই রাজ্য়ে ঘটা করে পালিত হয়। বলা হয় মাতৃভাষাই মাতৃদুগ্ধ। সেই উৎসবের প্রাক মুহূর্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব রাজ্যকে চিঠি।   

আরও পড়ুন মাতৃভাষা মাতৃদুগ্ধ, চাই সাঁওতালি স্কুল, দ্রৌপদীকে চিঠি মীরু মুর্মুর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা