রাহুলের বিরুদ্ধে বিদ্রোহ শশী থারুরের, বিরোধী দলনেতার ডাকা বৈঠকে গরহাজির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কংগ্রেস সাংসদ শশী থারুরকে নিয়ে বিতর্ক অব্যাহত। তাঁর মন্তব্য বিজেপিকে সুবিধা করে দেয়। আবার কেন্দ্রীয় সরকার এই কংগ্রেস সাংসদকেই পুরষ্কার দিতে নাম ঘোষণা করে থাকে। এইসব তো চলছিলই। এবার শশী থারুরের কংগ্রেস ত্যাগ নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দে তুমুল গুঞ্জন তৈরি হয়েছে। কারণ এই নিয়ে তিনবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ডাকা বৈঠকে গরহাজির থাকলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ। কংগ্রেস অবশ্য এই অনুপস্থিতিকে ইচ্ছাকৃত বলেই মনে করছে। কারণ কংগ্রেস সূত্রে খবর, শশী থারুরকে এই বৈঠকের কথা আগাম জানানো হয়েছিল।

এদিকে শীতকালীন অধিবেশনেও শশী থারুরের খুব ভাল উপস্থিতি নেই। সংসদেও তিনি নিয়মিত আসছেন না। এমনকী বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন না। বরং তাঁর মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুবিধা করে দেয় বলে বহু কংগ্রেস নেতা–সাংসদের দাবি। এই আবহে বারবার রাহুল গান্ধীর ডাকা বৈঠকে অনুপস্থিত থাকা বা এড়িয়ে যাওয়া বিতর্ক তৈরি করেছে। নভেম্বর মাসেও দু’‌বার রাহুল গান্ধীর ডাকা বৈঠকে গরহাজির ছিলেন শশী থারুর। একবার বিমানে থাকার অজুহাত খাঁড়া করেছিলেন তিনি। আর একবার অসুস্থতাকে সামনে নিয়ে এসেছিলেন। এমনকী দলের বৈঠকে যোগ না দিয়ে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শুনতে।

অন্যদিকে এমন সব নানা উদাহরণ রয়েছে শশী থারুরের। এমনকী নরেন্দ্র মোদির ভাষণের ভূয়সী প্রশংসাও করেছিলেন তিনি। এবার আবারও দলের হাইকম্যান্ডের নির্দেশ অমান্য করে অনুপস্থিত থাকলেন তিনি। শশী থারুর এখন ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছেন। প্রভাত খৈতান ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে কলকাতায় এসেছেন। আর তাই নির্দিষ্ট সময়ে বৈঠকে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। আসলে শশী থারুর এভাবেই রাহুলের বিরুদ্ধে বিদ্রোহ করলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর তাই দিল্লির বৈঠকে থাকবেন না বলে জানিয়েছেন। তবে তাঁর অনুপস্থিতিতে নিয়ে গুঞ্জন বাড়ছে।

এছাড়া তিরুঅনন্তপুরমের এই সাংসদ অনেকদিন ধরেই বেসুরো গাইছেন। দলের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন শশী। অপারেশন সিঁদুরের পর বিদেশে যে প্রতিনিধিদল গিয়েছিল দলের আপত্তি সত্ত্বেও সেখানে গিয়েছিলেন এই সাংসদ। এখন কংগ্রেসের বৈঠকেও তিনি থাকেন না। সুতরাং শশী থারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে। তিরুঅনন্তপুরমের সাংসদ কি বিজেপিতে যোগ দেবেন?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। ২০২৬ সালের শুরুতেই বিধানসভা নির্বাচন রয়েছে কেরলে। তার আগেই কংগ্রেস ছাড়বেন শশী বলে অনেকের মত। এমনকী লোকসভার বিরোধী দলনেতাকে আমন্ত্রণ করা হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নৈশভোজে। তবে আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন শশী থারুর।

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম