নাগপুরে পথ কুকুরের কামড়ে প্রাণ হারাল তিন বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: ফের পথ কুকুরের আক্রমণের বলি হল এক শিশু। বাড়ির সামনে খেলার সময়েই ওই শিশুর উপরে আচমকা ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। তার পর কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারেননি।

বুধবার নাগপুর পুলিশের এক আধিকারিক জানান, মঙ্গলবার বিকেলে নিজের বাড়ির সামনেই খেলছিল তিন বছর বয়সী বংশ আনকুশ সাহানে। ঠিক তখনই রাস্তার একটি কুকুর শিশুটির উপরে ঝাঁপিয়ে পড়ে। তার পর কামড়ে-কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। শিশুটির আর্ত চি‍ৎকার শুনে ঘরের ভিতর থেকে তাঁর বাবা-মা ছুটে আসে। কোনও ক্রমে কুকুরের হামলা থেকে বাঁচিয়ে আনকুশকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

আনকুশের মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ রাস্তার কুকুরের আক্রমণ নিত্য-নৈমত্তিক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। মৌদা থানার পক্ষ থেকে ইতিমধ্যেই এ বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের