আম্বেদকর প্রসঙ্গে শাহের বিরুদ্ধে বিশেষাধিকার নোটিশ পাঠাল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিআর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে সংসদে ব্যাপক আলোচনা চলছে। এর মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নোটিশ দিল তৃণমূল কংগ্রেস। আর সেই নোটিশে অমিত শাহের বক্তব্যে সংবিধানের স্থাপত্য এবং সংসদের মর্যাদাকে ক্ষুন্ন করার কথা উল্লেখ করা হয়েছে।  

রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন,  বিধি ১৮৭-এর অধীনে নোটিশটি উত্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সর্বাত্মক বিরোধীদের আক্রমণের মধ্যে বিশেষাধিকার নোটিশটি এসেছে এবং তিনি তার বক্তৃতায় দলিত আইকনকে অপমান করার অভিযোগ এসেছে। 

প্রসঙ্গত, সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিতর্ক চলাকালীন অমিত শাহ গতকাল বলেছিলেন যে বিআর আম্বেদকরের নাম নেওয়া এখন বিরোধী নেতাদের কাছে একটি “ফ্যাশন” হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর’ বলাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তারা যদি এতবার ভগবানের নাম নিত, তাহলে তারা স্বর্গে স্থান পেত।” “তার নাম ১০০ গুণ বেশি নিন, কিন্তু আমি বলতে চাই তার সম্পর্কে আপনার অনুভূতি কি।”  শাহ আরও বলেন, জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন সরকারের সাথে মতবিরোধের কারণে বিআর আম্বেদকরকে প্রথম মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল।

এই মন্তব্যের পরেই আওয়াজ তোলেন বিরোধীরা। সংসদে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির নেতারা অমিত শাহকে দলিত আইকনকে অপমান করার জন্য অভিযুক্ত করেছিলেন। আজ যখন সংসদে বৈঠকের সময় বিরোধী দলগুলির সাংসদরা বিআর আম্বেদকরের ছবি নিয়ে প্রতিবাদ শুরু করেন। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নোটিশ পাঠালো তৃণমূল।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২