বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় ত্রিপুরার পড়ুয়াকে খুনের অভিযোগ, গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্যায়ের প্রতিবাদের ফল যে জীবন দিয়ে দিতে হবে তা ভুলেও ভাবেননি ত্রিপুরার পড়ুয়া।উত্তরাখণ্ডের দেরাদুনে জাত তুলে গালাগালির প্রতিবাদ করায় ছুরি দিয়ে আঘাত করা হয় ত্রিপুরার এক ২৪ বছর বয়সী ছাত্রকে। আক্রান্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পরে বৃহস্পতিবার দেরাদুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ওই ছাত্র। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ পাঁচজনকে  গ্রেফতার করেছে।   

পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম অ্যাঞ্জেল চাকমা (২৪), তিনি ত্রিপুরার বাসিন্দা। দেরাদুনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পড়ুয়া ছিলেন মৃত যুবক। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের মধ্যে একজন অভিযুক্ত  নেপালি নাগরিক। তিনি  সীমান্ত পার করে পালিয়ে গিয়েছেন। চাকমার ভাই মিশেলের অভিযোগের ভিত্তিতে দায়ের করা   মামলা অনুসারে, ৯ ডিসেম্বর সন্ধ্যায় তারা বাজারে গিয়েছিলেন। দুজনে কিছু গৃহস্থালীর জিনিসপত্র কিনছিলেন, তখন কয়েকজন মাতাল ব্যক্তি তাদের জাত তুলে গালাগালি শুরু করে।  ১২ ডিসেম্বর দায়ের করা এফআইআরে বলা হয়েছে, “আমার ভাই যখন তাদের জাতিগত অপমানের প্রতিবাদ করে, তখন অভিযুক্তরা তাকে ছুরি ও রড দিয়ে আক্রমণ করে।” সেলাকুই এলাকার পুলিশ আধিকারিক জিতেন্দ্র কুমার জানিয়েছেন, একটি মদের দোকানে সামনে বচসার  কারণে ওই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ! নদিয়ায় দা দিয়ে বৌমাকে কুপিয়ে খুন করলেন কাকাশ্বশুর

হাসপাতালের সূত্রে খবর, অ্যাঞ্জেলের মাথা এবং ঘাড়ে গভীর আঘাত লেগেছিল । সেই আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত যুবকের ভাই অভিযোগ করেছেন যে, তিনি ঘটনায় আতঙ্কিত। অভিযুক্তরা ‘প্রভাবশালী ব্যক্তি’ বলেও দাবি করেছেন মিশেল। দেরাদুনের সিনিয়র পুলিশ সুপার অজয় সিং জানিয়েছেন, পলাতক অভিযুক্ত যশকে গ্রেফতারের জন্য তল্লাশি  চলছে। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। অ্যাঞ্জেলের বাবা, যিনি উত্তর-পূর্বে নিযুক্ত বিএসএফ জওয়ান। শেষকৃত্যের জন্য ছাত্রের দেহ ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়েছে।

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ফ্রিজ ম্যাগনেট কেনার আগে সাবধান! ভুল চৌম্বক লাগালে কিন্তু পকেটে টান পড়তে পারে

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া