ভারতে পাকিস্তানের টুইটার অ্যাকাউন্ট বন্ধ

ভারত বিরোধী প্রচারের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বন্ধ করা হল ভারতে পাকিস্তানের টুইটার অ্যাকাউন্ট। পাক হাইকমিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। টুইটার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের তরফ থেকে বলা হয়েছে, আইনি ঝামেলার জন্য পাকিস্তানের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী সেই আইনি ঝামেলা, সবিস্তার তা জানানো হয়নি। আচমকা টুইটার অ্যাকাউন্ট বন্ধের খবর ছড়িয়ে পড়লে শুরু হয় হৈচৈ। 

যদিও কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে শনিবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২০২১-য়ের তথ্য-প্রযুক্তি আইনের জরুরী ক্ষমতার দৌলতে ভারতে পাকিস্তানের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে। গত ১৬ অগাস্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজ শনিবার, ০১.১০.২২ তারিখে তা কার্যকর করা হল। এখনও পর্যন্ত ভারত সরকার সে দেশের শতাধিক ইউটিউব চ্যানেল, চারটি ফেসবুক পেজ, পাঁচটি টুইটার অ্যাকাউন্ট, তিনটি ইন্সটাগ্রাম অ্য়াকাউন্ট বন্ধ করে দিল। 

গত জুলাইতে একবার তাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, টুইটারে ভারত-বিরোধী লাগাতার প্রচার, উস্কানিমূলক বক্তব্য পোস্ট করা হচ্ছে। পোস্ট করা হচ্ছে জম্মু-কাশ্মীর নিয়েও। বলা হচ্ছে. এই রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। পাকিস্তান হাইকমিশনের তরফ থেকে ওই সব পোস্টের জন্য দুঃখপ্রকাশ করায় পুনরায় তা চালু করা হয়। সে দফায় টুইটারের পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের ওপরেও জারি করা হয় নিষেধাজ্ঞা। তার আগে জুনে জাতিসঙ্ঘ, তুরস্ক, ইরান এবং মিশরে সে দেশের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা