কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে মালগাড়ির চাকায় ছিন্নভিন্ন দুই শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুকুরের হাত থেকে বাঁচতে মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন দুজন শিশু। এই ঘটনাটি ঘটেছে যোধপুরের বানার এলাকায়। শুক্রবার যোধপুরের বানার এলাকায় কুকুরের তাড়া খেয়ে বাঁচতে মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়া। দুই শিশুই স্কুল থেকে ফেরার পথে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, স্কুল থেকে ফেরার পথে একটি বাড়ির বেশ কয়েকটি কুকুর দুজন শিশুকে তাড়া করে। এরপরেই ভয় পেয়ে শিশুরা দৌড়াদৌড়ি শুরু করে। আর তাতেই ঘটল বিপত্তি।

পুলিশ জানিয়েছেন, দৌড়ানোর সময় তারা রেললাইনে উঠেছিল। সেই সময় একটি মালগাড়ির ধাক্কায় একটি ছেলে ও একটি মেয়ে  প্রাণ হারান। বানাদ ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে কয়েক মিটার দূরে এই ঘটনাটি ঘটেছে। তবে ওই ঘটনার পর দুই শিশুর পরিবারের সদস্যরা  তাদের মৃতদেহ নিতে অস্বীকার করে। এই ঘটনার পর প্রতিবেশীরা কুকুরের মালিকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে। কুকুর স্কোয়াডের মাধ্যমে পোষ্যদের অবিলম্বে আটকের দাবি জানায় মালিকরা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যোধপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডগ স্কোয়াডে ফোন করে পুলিশ। ডগ স্কোয়াড পোষ্যদের ধরে ফেলার পর পরিবারের সদস্যরা মৃতদেহ গ্রহণ করেন। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন ৯ বছরের একটি মেয়ে অনন্যা কানওয়ার এবং ১১ বছর বয়সি একজন নাবালক যুবরাজ সিং। তারা বানার এলাকার গণেশপুরার বাসিন্দা এবং আর্মি চিলড্রেন অ্যাকাডেমিতে যথাক্রমে পঞ্চম ও সপ্তম শ্রেণিতে পড়ত। এই পুরো ঘটনাটি নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ