নার্স সেজে রক্ত পরীক্ষার নামে নবজাতককে চুরি করে চম্পট, সাঙ্ঘাতিক কাণ্ড সরকারি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনব উপায়ে কর্ণাটকের এক সরকারি হাসপাতাল থেকে সদ্যোজাত শিশুকে চুরি করে নিয়ে পালাল ভুয়ো নার্সরা। এই ঘটনা ঘটেছে কর্ণাটকের কালাবু্র্গি জেলা হাসপাতালে। জানা গিয়েছে, গতকাল ২৫শে নভেম্বর ১১৫ নম্বর ওয়ার্ডে ভোর ৪টের দিকে ওই শিশুটির জন্ম হয়। তাঁর মায়ের নাম কস্তুরী। এদিন ওই শিশুর জন্মের পর হাসপাতালের নার্সদের পোশাক পরিহিতা দুই মহিলা শিশুটির রক্ত পরীক্ষা করার নাম করে তাঁকে নিয়ে যাওয়ার জন্য আসে। তাঁদের পরনে হাসপাতালের পোশাক থাকায় কস্তুরী এবং তাঁর পরিবারের কেউই ওই মহিলাদের সন্দেহ করেনি।

অনেকটা সময় কেটে যাওয়ার পরেও নার্সের বেশে আসা ওই মহিলারা সদ্যোজাতকে নিয়ে চলে গেলেও আর ফেরত দিয়ে যায়নি। এরপরই পরিবারের সন্দেহ শুরু হয়। শিশুটির খোঁজে শুরু হয় হইচই। সিসিটিভি ফুটেজ দেখামাত্রই হতবাক হয়ে যান সকলে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, ওই মহিলারা শিশুটিকে নিয়ে দ্রুতগতিতে হাসপাতালের বাইরে বেরিয়ে যাচ্ছেন। ওই দুই ভুয়ো নার্স কর্মীর মধ্যে একজনের মুখে ছিল মাস্ক, অপরজন শিশুটিকে কোলে নিয়েছিলেন। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ চলে কথোপকথন। এরপরই হাসপাতাল ছেড়ে সোজা বাইরের দিকে বেরিয়ে যান তাঁরা।

এরপরই কস্তুরী ও তাঁর স্বামী রামকৃষ্ণ নিকটবর্তী ব্রহ্মপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এই ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির দিকেই আঙ্গুল তোলা হচ্ছে। যদিও এই ঘটনা প্রথম নয়, দেশ জুড়ে সর্বত্রই এহেন শিশু চুরির র‍্যাকেট কাজ করে বেড়াচ্ছে। এক সিবিআই আধিকারিক জানাচ্ছেন, এই শিশুদের চুরি করে তাঁদের নিঃসন্তান দম্পতিদের কাছে চড়া দামে বিক্রি করে মুনাফা লোটেন ওই বাচ্চা চুরির গ্যাংয়ের সদস্যরা। এখনও পর্যন্ত কস্তুরীর নিঁখোজ শিশুর কোনও হদিশ মেলেনি। পুলিশের তরফে তদন্ত জারি রাখা হয়েছে।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের