দু’ ঘন্টার ব্যবধানে একই গ্রন্থাগারের উদ্বোধন ২ মন্ত্রীর, আজব কাণ্ড হরিয়ানায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অবাক করা কাণ্ড বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। ফরিদাবাদে অটল বিহারী বাজপেয়ীর স্মরণে নির্মিত একটি লাইব্রেরি একই দিনে উদ্বোধন করা হয় দু’বার। দুজন আলাদা মন্ত্রী ফিতে কেটে উদ্বোধন করেছিলেন। এই অনুষ্ঠান দুটির উদ্বোধনের মধ্যে মাত্র আড়াই ঘন্টার ব্যবধান ছিল। এই ঘটনাটি কেবল স্থানীয় রাজনীতিকেই আলোড়িত করেনি বরং দলের মধ্যে সমন্বয়ের অভাবকে প্রকট করে তুলেছে।

রবিবার সকালে বিজেপির  মন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র নাগর ফরিদাবাদে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন হরিয়ানা সরকারের মন্ত্রিপরিষদ মন্ত্রী বিপুল গোয়েল এবং খাদ্যমন্ত্রী রাজেশ নাগর। তিন নেতা প্রথমে সেক্টর ১৬-তে মন্ত্রী বিপুল গোয়েলের অফিসে যান, যেখানে তাঁরা  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  অনুষ্ঠান “মন কি বাত”-এর শেষ পর্বটি শোনেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর, দুপুর ১২:৩০ নাগাদ, সাংসদ সুরেন্দ্র নাগর, মন্ত্রী বিপুল গোয়েল এবং মন্ত্রী রাজেশ নাগর সেক্টর ১২-এর টাউন পার্কে পৌঁছান। যেখানে অটল বিহারী বাজপেয়ীর স্মরণে এইচএসআইআইডিসি দ্বারা নির্মিত লাইব্রেরিটি সাজানো হয়েছিল। মঞ্চ  সাজানো হয়েছিল, একটি বোর্ডে বেশ কয়েকজন নেতার নাম খোদাই করা হয়েছিল। তিন নেতা সেখানে ফিতা কেটে লাইব্রেরির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের ছবিও তোলা  হয়। এতক্ষণ সবটাই ঠিক ছিল। তবে ছবিটা বদলে যায় দুই ঘন্টা পরেই।

গ্রন্থাগারের উদ্বোধনের প্রায় আড়াই ঘন্টা পরে ওই একই জায়গায় পৌঁছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৃষ্ণ পাল গুর্জর ও তাঁর  সমর্থকরা। কৃষ্ণ পাল গুর্জারের আসার আগেই আবারও লাইব্রেরি প্রাঙ্গণটি  সজানো হয়েছিল এবং নতুন করে ফিতে লাগানো হয়েছিল। ওই জায়গা এমনভাবে পরিষ্কার করা হয়েছিল এবং পরিবেশ এমনভাবে তৈরি করা হয়েছিল যেন উদ্বোধন এখনও বাকি। পুল গোয়েলের পর ওই একই লাইব্রেরি ফিতে কেটে দু’ঘণ্টার ব্যবধানে উদ্বোধন  করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৃষ্ণ পাল গুর্জার।  বিধায়কদের সঙ্গে ছবিও তোলা হয়।  উপস্থিত ব্যক্তিরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। তার পরেই বিজেপি নেতাদের সমন্নয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

ঘটনা নিয়ে যখন ক্যাবিনেট মন্ত্রী বিপুল গোয়েলকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান,    এই ধরণের কোনও ঘটনা সম্পর্কে অবগত নন।  তিনি  বলেন যে, প্রোটোকল অনুসারে, সমস্ত নেতার নাম বোর্ডে ছিল এবং কোনও বিবাদ হয়নি। ঘটনাস্থলে সকলেই উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছিল। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৃষ্ণ পাল গুর্জর স্পষ্ট করে বলেছেন যে তিনি বিভাগীয় তথ্যের ভিত্তিতে সময়মতো অনুষ্ঠানে পৌঁছেছেন। তিনি বলেছেন যে তাকে জানানো হয়েছিল যে তিনি লাইব্রেরিটি উদ্বোধন করবেন।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের