উদ্বোধন ইন্ডিয়া-ইউকে ফিউচার ফোরামের

ব্রিটেন পার্লামেন্টের উচ্চকক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত-ব্রিটেন সম্পর্কের এক নতুন অধ্যায় তৈরি হল।

ব্রিটেন পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে উদ্বোধন হল ইন্ডিয়া-ইউকে ফিউচার ফোরামের। ব্রিটেনের হয়ে সভায় প্রতিনিধিত্ব করেন সে দেশের বিদশমন্ত্রী জেমস ক্লেভারলি। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন সে দেশে নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ব্রিটেনের বিদেশমন্ত্রী (কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়) জেমস ক্লেভারলি সে দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, ভারতে অর্থনীতির সবুজায়ন হয়েছে। এই ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যান্য দেশের কাছে পথিকৃতের ভূমিকা নিয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ভারতকে শরিক দেশ হিসেবে পাওয়া ব্রিটেনের কাছে প্রাপ্তি। ব্রিটেন আগামীদিনে এই সম্পর্ককে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর। ভারতে আয়োজিত জি-টুয়েন্টি বৈঠকের প্রসঙ্গ উত্থাপন করে ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, এটা অত্যন্ত খুশির খবর যে এবারের জি-টুয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ভারতে। ভারত এবং ব্রিটেন কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশ। দুটি দেশ কমনওয়েলথের বন্ধু। এই বন্ধুত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত ও স্থিতিশীল করবে, যা পরোক্ষভাবে প্রসারিত করবে বিনিয়োগের ক্ষেত্রকে।

ব্রিটেনে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ইতিহাস আমাদের পথ দেখায়। ইতিহাস আমাদের সকলের কাছে গাইড। সেই ইতিহাস বলছে, আমাদের কী আছে, কী নেই। আমরা কোথা থেকে এসেছি। কিন্তু কোনও বন্ধুত্ব শুধুমাত্র ইতিহাসের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বন্ধুত্ব নির্ভর করে অতীতের মানের ওপর, যা ভারত ও ব্রিটেন নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। অতীতে এই দুই দেশ বহু ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আগামীদিনেও করবে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের