কোনও ভারতীয় ছাত্রকে অপহরণ করা হয়নি, রাশিয়ার দাবি ওড়াল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ব্যাটেল গ্রাউন্ড ইউক্রেনে কোনও ভারতীয় অপহৃত হননি। উল্টে ইউক্রেন সরকারও ভারতের পাশে থেকে এই চেষ্টাই করছেন কীভাবে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয়দের  অতি দ্রুত উদ্ধার করে দেশে ফেরত পাঠানো যায়।’ রাশিয়ার দাবি উড়িয়ে বৃহস্পতিবার সকালে এমনটাই জানাল  MEA (Ministry of External Affairs) তথা ভারতীয় বিদেশ মন্ত্রক। 

উল্লেখ্য, বুধবার রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে যে, ইউক্রেন ভারতীয় ছাত্রদের অপহরণ করে জোর করে ইউক্রেনে আটকে রাখার চেষ্টা করছে। এই প্রসঙ্গে বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানায় যে, রাশিয়া যখন খারকিভ থেকে ভারতীয় ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল তখন ইউক্রেনের সেনা বাহিনী ভারতীয়দের পথ আটকেছে এবং তাঁদের অপহরণ করেছে। এরপরেই বৃহস্পতিবার সকালে রাশিয়ার এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ‘ইউক্রেনে কোনও শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে কিংবা এমন কোনও পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন কোনও খবর তথা প্রতিবেদন আমরা পাইনি। খারকিভ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে শিক্ষার্থীদের দেশের পশ্চিমাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য আমরা ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছি।’ তিনি আরও বলেন যে, ‘ইউক্রেনে অবস্থিত আমাদের দূতাবাস এই মুহূর্তে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে। আমরা জানতে পেরেছি যে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহযোগিতায়, অনেক শিক্ষার্থী গতকাল অর্থাৎ বুধবার খারকিভ ছেড়েছে।’ 

এর পাশাপাশি অরিন্দম বাগচি আরও জানিয়েছেন যে, ‘গত কয়েকদিনে ইউক্রেন থেকে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এটি সম্ভব করতে ইউক্রেনের কর্তৃপক্ষ যে বিপুল সহায়তা করেছে আমরা তার প্রশংসা করি। এর পাশাপাশি আমরা ভারতীয় নাগরিকদের গ্রহণ করার জন্য এবং এই দুঃসময়ে তাঁদের পাশে থাকার জন্য ইউক্রেনের পশ্চিম প্রতিবেশী দেশগুলিকেও ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা তাঁদের বাড়ি ফিরে আসার অপেক্ষায় রয়েছি এবং কখন ইউক্রেন থেকে তাঁদের উড়ান ভারতে এসে পৌঁছবে সেই অপেক্ষা করছি।’    

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট