Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যমজ বোনকে ৮৪ বার ছুরির কোপ! ‘তোমার জন্য সারপ্রাইজ আছে’ মা বলল ইঞ্জিনিয়ার ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: “চলো বাড়ি যাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে”। মা’কে এমনটাই বলে বাড়িতে নিয়ে গিয়েছিল ছেলে।  ছেলে কী সারপ্রাইজ  দেবে গোটা রাস্তা সেটা ভাবতে ভাবতেই গিয়েছিলেন মধ্যবয়স্ক মহিলা। কিন্তু বাড়ি যাওয়ার পর যা দেখলেন তাতে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। সারপ্রাইজ পেয়েছেন ঠিকই কিন্তু সেটা যে এটতা   ভয়াবহ হবে তা স্বপ্নেও ভাবেননি। ছেলের কথা শুনে বাড়ি দিয়ে মহিলা দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘর আর সেখানে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে তাঁর মেয়ে। জমজ বোনকে ৮৪ বার ছুরির আঘাতে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ইঞ্জিনিয়ার ভাইয়ের বিরুদ্ধে। 

 উত্তর প্রদেশের মোরাদাবাদের ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে।    হার্দিক তাঁর মাকে কর্মক্ষেত্রে দেখতে যাওয়ার সময় এই কথাটি বলেছিলেন। হার্দিকের মা নীলিমা মেয়ে হিমাশিখাকে রক্তাক্ত অবস্থায় দেখেই    চিৎকার করেন। সেই সময়ে   হার্দিক  নিজের মাকেও আক্রমণ করেন। জানা গিয়েছে, গত সপ্তাহে হার্দিক এবং হিমাশিখা  দুই ভাইবোনের মধ্যে ক্যারিয়ার এবং সম্পর্ক নিয়ে তর্ক এবং মতবিরোধ হয়েছিল। তার পরেই এই ঘটনাটি ঘটেছে।  ২৫ বছর বয়সী হার্দিক এবং হিমশিখা কিছুদিন ধরে গুরুগ্রামে কর্মরত ছিলেন। সেখানেই তাঁরা  বসবাস  করছিলেন। হিমশিখাও এমবিএ করছিলেন। অন্যদিকে, হার্দিক প্রায় দেড় বছর আগে পর্যন্ত একটি কোম্পানিতে কাজ করতেন, কিন্তু পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দেন এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটাতে শুরু করেন। 

পরিবারের তরফ থেকে জানা গিয়েছে,   সাম্প্রতিক সময়ে হার্দিক গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনে  অনলাইনে চ্যাট করতেন। পুলিশের তদণতে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুনের এক মুসলিম মহিলার সাথে হার্দিক বন্ধুত্ব করেছিলেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। তার যমজ বোন হিমশিখা এবং মা নীলিমা প্রায়ই তাকে পরামর্শ দিতেন হার্দিক যেন তার ক্যারিয়ারের দিকে মনোযোগ দেয়।  ই ৬ মার্চ সন্ধ্যায়ও একই রকম আলোচনা শুরু হয় যা ভাইবোনদের মধ্যে তীব্র তর্ক-বিতর্কে রূপ নেয়। রাগের বশে হার্দিক একটি সবজির ছুরি ধরে তার বোনের উপর আক্রমণ করেন। তাতেই তার বোনের মৃত্যু হয়। পোস্টমর্টেম রিপোর্টে হিমশিখার শরীরে ৮৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনা সামনে আসার পরেই শিউড়ে উঠেছেন এলাকার মানুষ। 

বোনকে আঘাতের পর হার্দিক তার মা, যিনি একটি বীমা কোম্পানিতে কর্মরত ছিলেন তাঁর সঙ্গে দেখা করেন এবং তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে আসতে বলেন। হার্দিক তার মাকেও আক্রমণ করেন। মা চিৎকার করতেই তাঁকেও আক্রমণ করে হার্দিক। নীলিমা দেবীকেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নীলিমার অবস্থা এখন স্থিতিশীল। হার্দিককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় হার্দিক জানায় যে, তাঁর ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার এবং প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকার ক্রমাগত পরামর্শ বিরক্তি তৈরি করেছিল। সেখান থেকেই এই কাজ করেছে সে।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের