আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরীক্ষা বাতিলের পরেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপার্সন রেণুকা মিশ্রকে সরাল সরকার

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে বাতিল হয়েছে পুলিশের নিয়োগ পরীক্ষা। আর তা নিয়ে বিপাকের মধ্যে পড়েছে যোগী সরকার। এই আবহেই উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপার্সন রেণুকা মিশ্রকে সরিয়ে দিল সরকার।   প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা বাতিল হওয়ার কয়েকদিন পরেই তাকে অপসরণের সিদ্ধান্ত নেয় সরকার।

উত্তরপ্রদেশ পুলিশের নিয়োগপত্র ফাঁস কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের নিয়োগ পর্ষদে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের চেয়ারপার্সন পদ থেকে রেণুকা মিশ্রকে সরিয়ে দিল সরকার। রাজীব কৃষ্ণকে রিক্রুটমেন্ট বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে ৬০ হাজারেরও বেশি কনস্টেবল পদে ৪৮ লক্ষেরও বেশি প্রার্থী অংশ নিয়েছিলেন। প্রশ্নপত্র ফাঁসের পর পরীক্ষা বাতিল হয়।

গত ২৪ শে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রিজার্ভ সিভিল পুলিশ পদে নিয়োগের জন্য ২০২৪-এর পরীক্ষাটি বাতিল করার নির্দেশ দেন। বাতিল হওয়া সেই পরীক্ষা আগামী ছয়মাসের মধ্যে হবে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই পরীক্ষা বাতিলের মূল কারণ হল, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে । শুধু তাই নয়  সমাজমাধ্যমে এমন দাবি ওঠে যে ৫০ হাজার টাকা এবং ২ লাখ টাকার বিনিময়ে এই প্রশ্ন পাওয়া যাচ্ছে।  আর এই কথা সামনে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার ।

Published by:

Share Link:

More Releted News:

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ