জোশীমঠ-বদ্রীনাথ জাতীয় সড়কে নামল ধস, আটকে বহু তীর্থযাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত  উত্তরাখণ্ড। আবহাওয়া দফতরের তরফে ১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে । পূর্ণাথী থেকে এলাকার স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে মঙ্গলবার উত্তরাখণ্ডে ঘটল ভয়াবহ ভুমিধস। আচমকাই পাহাড় থেকে বড় বড় পাথর পড়া শুরু হয়। আর তাতে অবরুদ্ধ হয়ে পড়ে বদ্রীনাথের জাতীয় সড়ক। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি।

গাড়োয়ালের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন চামোলিতে বদ্রীনাথ জাতীয় সড়কের উপর অন্তত পাঁচ জায়গায় ধস নামায় যানবাহনের গতিবিধির উপর নিয়ন্ত্রণবিধি জারি হয়েছে । ভারী বৃষ্টিপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে ৩৮৭টি রাস্তা। এই আবহে মঙ্গলবার জোশীমঠ- বদ্রীনাথ জাতীয় সড়কে  ধস নামে। জোর কদমে চলছে উদ্ধারকাজ।  তাতে  আটকে পড়েছেন হাজার হাজার তীর্থ যাত্রী। আর তাতে ব্যাহত চারধাম যাত্রা। 

উল্লেখ্য, চার ধাম যাত্রার অন্যতম হল বদ্রীনাথ মন্দির। দেশের চার প্রান্তে অবস্থিত হিন্দুধর্মে চারটি বিশেষ তীর্থক্ষেত্রকে একসঙ্গে চারধাম বলা হয়। উত্তরাখণ্ডের অন্য তিনটি ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত দেশের যে পাঁচটি মন্দির পঞ্চবদ্রী নামে পরিচিত, তার অন্যতম হল বদ্রীনাথ মন্দির। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন পুজো দিতে।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা